সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

এক জেলাতেই কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য, বেড়েছে দামও

দোকানগুলোতে তাজা ফুলের পসরা সাজাচ্ছেন বিক্রেতারা। ছবি : কালবেলা
দোকানগুলোতে তাজা ফুলের পসরা সাজাচ্ছেন বিক্রেতারা। ছবি : কালবেলা

চলছে ফেব্রুয়ারি মাস। মাসটি তরুণ প্রজন্মের কাছে বিশেষ আবেদন রাখে। এ মাসে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস খুব ঘটা করেই উদ্‌যাপন করা হচ্ছে। সে সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও সবাইকে টানে। এসব দিবস সামনে রেখে জমে উঠেছে সাতক্ষীরার ফুলের ব্যবসা। বছরের অন্য সময়ের তুলনায় ফেব্রুয়ারি মাসে জমজমাট হয়ে উঠে শহরের মিনি মার্কেট ও লাবনী মোড়ের এই ফুলের বাজার। তবে ফুলের জোগান থাকলেও দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, সারা বছরই বেচাকেনা ভালো হয়। তবে ফেব্রুয়ারিতে এই ৩টি দিবসের জন্য বেশি কেনাবেচা হয়। আর এই তিন দিবস যত এগিয়ে আসবে ফুলের দামও ততই বাড়বে। আশা করেছেন সারা বছর ধরে তারা যে ক্ষতির শিকার হন, বছরের এই সময়ে ফুল বিক্রি করে কিছুটা পুষিয়ে নিতে পারবেন।

সরেজমিনে দেখা গেছে, ক্রেতাদের পছন্দের তালিকায় গোলাপ শীর্ষে। পাশাপাশি গাঁদা, রজনীগন্ধা, জারবেরা, জিপসি, চেরি, গ্লাডিওলাস রয়েছে। বর্তমানে প্রতিটি গোলাপ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা, যা মাসখানেক আগেও বিক্রি হয়েছে মাত্র ১ থেকে ৩ টাকায়। রজনীগন্ধা বিক্রি হচ্ছে প্রকারভেদে ১৬ থেকে ১৮ টাকায়। এ ছাড়া গাঁদা ফুল বিক্রি হচ্ছে প্রতি হাজার ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। যা আগে ছিল ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

সাতক্ষীরা জেলা ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন মিলন বলেন, কাঁচামাল হওয়ার কারণে সারা বছর ধরে আমরা ফুল ব্যবসায়ীরা ক্ষতির শিকার হই। বছরের এই সময়ে ফুল বিক্রি করে কিছুটা পুষিয়ে নিতে পারব। এই তিন দিবস যত এগিয়ে আসবে ফুলের দামও ততই বাড়বে। ধারণা করা হচ্ছে এবার তিন দিবসে সাতক্ষীরায় অন্তত ৪০ থেকে ৫০ লাখ টাকার ফুল বিক্রি হতে পারে। সব মিলিয়ে এই মাসেই প্রায় কোটি টাকার ফুল বিক্রি হতে পারে সাতক্ষীরাতে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন বলেন, সাতক্ষীরাতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ না করার কারণে বিভিন্ন জেলা থেকে ফুল নিয়ে এসে চাহিদা পূরণ করা হয়। ফুলের দাম নিয়ন্ত্রণ রাখার জন্য বাজারগুলোতে প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে মনে করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১০

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১১

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৩

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৪

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

১৫

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৬

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৭

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৮

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৯

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

২০
X