নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় সরিষার ফলন ও দাম নিয়ে শঙ্কায় কৃষকেরা

নওগাঁর নিয়ামতপুরের একটি সরষিা ক্ষেত। ছবি : কালবেলা
নওগাঁর নিয়ামতপুরের একটি সরষিা ক্ষেত। ছবি : কালবেলা

নওগাঁর নিয়ামতপুরে বিরূপ আবহাওয়ায় সরিষার গাছে ও পডে পচন ধরেছে। এ ছাড়াও অতিরিক্ত কুয়াশায় পড নষ্ট হয়ে যাওয়ায় সরিষার ফলন ও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।

এতে সরিষার উৎপাদন খরচ জোগাতে হিমশিম খেতে হবে বলে ধারণা করছেন অনেক কৃষক। অন্যদিকে স্থানীয় বাজারগুলোতে সিন্ডিকেট গড়ে ওঠায় সরিষার ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা চাষাবাদ হয়েছে ৬ হাজার ৭৬৫ হেক্টর। উপজেলায় এবার সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৭২০ টন। চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস থেকে ৪ হাজার ৭৬০ জন কৃষককে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চকসিতা গ্রামের সরিষা চাষি জাহাঙ্গীর আলম বলেন, দুই বিঘা জমিতে স্থানীয় জাতের সরিষার আবাদ করেছি। বিঘাপ্রতি ফলন হয়েছে ৪ মন। এখন বাজারে সরিষার দাম প্রকারভেদে ২০০০-২৩০০ টাকা। প্রতি বিঘায় উৎপাদন খরচ খরচ হয়েছে ৮ থেকে ৯ হাজার টাকা।

আরেক সরিষা চাষি মুনসের আলী বলেন, বাজারে যেভাবে সার-কীটনাশকের দাম বেড়েছে এতে উৎপাদন খরচ জোগাতে আমাদের এখন হিমশিম খেতে হবে। এবার অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশার কারণে সরিষা ক্ষেতে পচন ধরেছে। আবার সরিষার পড নষ্ট হয়ে গেছে। গত বছরের চেয়ে এবার সরিষার উৎপাদন কম হবে। গত বছর বাজারে সরিষার দাম প্রকারভেদে মনপ্রতি ৩০০০-৩৫০০ টাকা ছিল। এবার প্রকারভেদে বাজারে ২০০০-২৫০০ টাকা মন দরে সরিষা বিক্রি হচ্ছে।

নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শামসুদ্দোহা বলেন, চলতি মৌসুমে তীব্র শীত ও অতিরিক্ত কুয়াশায় সরিষার পড অনেক নষ্ট হয়েছে। এতে কিছু কিছু চাষি ফলন নিয়ে শঙ্কা প্রকাশ করলেও তেমন একটা ক্ষতি হবে না বলেই মনে করছি। দেশি তেলের ব্যবহার বাড়ায় এবারও বাজারে নতুন সরিষার দাম ভালোই হবে।

নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান বলেন, উপজেলায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং বাজারে সরিষার দামও ভালো পাবেন কৃষকেরা বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১০

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১২

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৩

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৪

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১৬

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১৭

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১৮

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১৯

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

২০
X