বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

ফসলি জমিতে অবাধে চলছে পুকুর খনন

অবৈধ ভাবে কাটা হচ্ছে ফসলি জমির টপ সয়েল, উপজেলার কাতুলী মাঠ থেকে ছবিটি তোলা। ছবি : কালবেলা
অবৈধ ভাবে কাটা হচ্ছে ফসলি জমির টপ সয়েল, উপজেলার কাতুলী মাঠ থেকে ছবিটি তোলা। ছবি : কালবেলা

পাবনার চাটমোহরের বিভিন্ন এলাকায় ফসলি জমিতে অনুমোদন ছাড়াই দেদার পুকুর খনন করা হচ্ছে। ফসলি জমিতে একের পর এক এক্সেভেটর মেশিন দিয়ে পুকুর খনন করে স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন স্থানে চড়া দামে মাটি বিক্রি করছেন ব্যবসায়ীরা।

অনুমোদন ছাড়াই উপজেলার কাতুলী মাঠে গত কয়েক দিন ধরে যন্ত্র দিয়ে প্রায় চার বিঘা জমির মাটি কেটে বিক্রি করছেন একটি চক্র। মথুরাপুর এলাকার মামুন ও মুরাদ নামক দুই ব্যক্তির ফসলি জমি থেকে টপসয়েল কেটে নিয়ে যাচ্ছেন ইকবাল হোসেন ও হযরত আলী নামক দুই ব্যক্তি। জানা গেছে, পাচুরিয়া গ্রামের খোকনের এক্সেভেটর মেশিন ভাড়া নিয়ে তারা মাটি কাটছেন নির্বিঘ্নে। অনেককে ম্যানেজ করেই নাকি মাটি কাটছেন তারা।

টপসয়েল অর্থাৎ মাটির ওপরি অংশ কর্তন করায় এর প্রভাব পড়বে ফসল উৎপাদনে। নগদ টাকার আশায় জমির মালিকরা বিক্রি করে দিচ্ছেন জমির মাটি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) জানালেও মিলছে না কোনো প্রতিকার।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হান্ডিয়াল, ছাইকোলা, মথুরাপুর, ডিবিগ্রামসহ বিভিন্ন ইউনিয়নের ফসলি মাঠ থেকে মাটি কাটার ঘটনা ঘটছে। খোলা অবস্থায় ট্রলি, ডাম্পট্রাকে পরিবহন করা হচ্ছে মাটি। অতিরিক্ত লোডের কারণে ভেঙে যাচ্ছে রাস্তাঘাট।

অবৈধভাবে মাটি কাটার ব্যাপারে জানতে চাইলে ইকবাল হোসেন জানান, মাটি কাটার অনুমোদন নাই তার। অনুমোদন ছাড়াই কীভাবে মাটি কেটে বিক্রি করছেন এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

এ ব্যাপারে, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা খাতুনকে অবহিত করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমকে বিষয়টি জানালে, তিনি কয়েকদিন পূর্বে জানিয়েছিলেন খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে, সর্বশেষ এ খবর লেখা পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করেননি কেউই। উপজেলার বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়া ফসলি জমি খনন করে পুকুর কাটা রোধে উপজেলা প্রশাসন নিশ্চুপ থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

 পাহাড়ধসে বান্দরবান ও কক্সবাজারে ৭ জনের মৃত্যু

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

১০

ফ্রান্সের বিপক্ষে খেলবেন না মরক্কোর যে বড় তারকা

১১

মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: মামদানি

১২

বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

১৩

খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৪

কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

১৫

২০ জেলায় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

১৬

ইরানে দ্বিতীয় রাতের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র, নতুন করে যুদ্ধ শুরু

১৭

বান্দরবান জেলা প্রশাসনে কর্মরতদের ছুটি বাতিল

১৮

সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ের সুখবর

১৯

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

২০
X