গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৮ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে বোমা বিস্ফোরণে এসআইসহ তিনজন আহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদী পৌর এলাকায় বোমা বিস্ফোরণে পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন, কনস্টেবল মিজানুর রহমান ও স্থানীয় বাসিন্দা মাসুম হাওলাদার।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ওই এলাকায় রাজু হাওলাদারের পরিত্যক্ত বাথরুমের মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা সোমবার দিবাগত রাতে বোমা রেখে তালাবদ্ধ করে রাখে। মঙ্গলবার সকালে বিষয়টি দেখে তালা ভাঙেন রাজু হাওলাদারের ছেলে মাসুম। পরে তিনি একটি বালতির মধ্যে ১০/১২টি বোমা দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও কনস্টেবল মিজানুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। পরে বালতির মধ্যে থাকা বোমা উদ্ধারের সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে এসআই কামাল হোসেন, কনস্টেবল মিজানুর রহমান ও মাসুম হাওলাদার গুরুতর আহত হন।

খবর পেয়ে তাৎক্ষণিক গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের বরিশাল-শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১০

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১১

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৩

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৪

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৫

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৬

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৭

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৮

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৯

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

২০
X