বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বান্ধবীকে নিয়ে পালানো সেই তরুণী গ্রেপ্তার

অপহরণ মামলায় গ্রেপ্তার রোবার লিজা। ছবি : সংগৃহীত
অপহরণ মামলায় গ্রেপ্তার রোবার লিজা। ছবি : সংগৃহীত

বান্ধবীকে ভালোবেসে স্বামীকে তালাক দিয়েছেন বরিশালের মুলাদী উপজেলার বাহাদুরপুর গ্রামের কুয়েত প্রবাসী সহিদুল ইসলামের মেয়ে কলেজছাত্রী মিম আক্তার। এরপর দুই দফা চেষ্টার পর তৃতীয় দফায় বান্ধবীর সঙ্গে পালিয়ে গিয়ে সংসার বাঁধেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। মায়ের দায়ের করা অপহরণ মামলায় গ্রেপ্তার হয়েছেন তার বান্ধবী রোবার লিজা। গত ১২ ফেব্রুয়ারি ঢাকা থেকে কলেজছাত্রী মিমসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তাদের বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক বেগম সুমাইয়া রিজভী মৌরী বান্ধবী লিজাকে জেলহাজতে পাঠিয়েছেন। আর লিজাকে ছেড়ে পরিবারের সঙ্গে যেতে আপত্তি জানালে কলেজছাত্রী মিমকে পাঠানো হয়েছে সেভ হোমে। এমন ঘটনায় বরিশাল আদালত প্রাঙ্গণে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মিমের বোন ফাতিমা জানিয়েছেন, তার বোনের ঢাকার হাজারিবাগ এলাকার শংকর জাফরবাদ ২৮৩/১ এর ইসলাম মঞ্জিলের মোজাম্মেল হকের মেয়ে রোবার লিজার ফেসবুকে পরিচয় থেকে প্রেম হয়। পরবর্তীতে কোনো ছেলেকে বিয়ে করতে রাজি হতো না মিম। বরং রোবার লিজাকে বিয়ে করবে বলে বায়না ধরে। আর এজন্য পাঁচ বছর আগে বিয়ে হওয়া স্বামীকেও তালাক দেয় মিম। কয়েক দিন আগে মিমদের বাড়িতে বেড়াতে যান লিজা। কদিন পরেই লিজার সঙ্গে পালিয়ে যায় মিম। তখন পুলিশের সহযোগিতায় উদ্ধার হয় মিম। কিন্তু দ্বিতীয়বার আবারও পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে ব্যর্থ হয় তারা। কিন্তু হাল ছাড়েননি মিম আর লিজা। অবশেষে চলতি বছরের গত ২৫ জানুয়ারি পুনরায় লিজার সঙ্গে পালিয়ে যায় মিম। এ ঘটনায় মিমের মা জিয়াছমিন বাদী হয়ে আদালতের সহযোগিতায় মুলাদী থানায় লিজাসহ ৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১২ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিমসহ গ্রেপ্তার করা হয় লিজাকে।

মুলাদী থানার ওসি মো. জাকারিয়া বলেন, মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে সোমবার অভিযান চালিয়ে হাজারীবাগ এলাকা থেকে অপহৃত মেয়েটিকে উদ্ধার করা হয়েছে এবং লিজা খান নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরী মিমকে পাঠানো হয়েছে সেফ হোমে ও গ্রেপ্তার নারী লিজাকে আদালত থেকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মিম আক্তারের পরিবারের দাবি, লিজা তার মেয়েকে ইনজেকশন দিয়ে অবচেতন করে রেখেছে। লিজার সাথে কেন যাবে, তা জানতে চাইলে মিম অস্বাভাবিক জবাব দিত বলে জানান তার ভাই নাঈম হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

১০

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

১১

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

১২

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

১৩

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১৪

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১৫

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১৬

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৭

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৮

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৯

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২০
X