সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৪ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে ঘরে ঢুকে মারধরের অভিযোগ

সাভার মডেল থানা। ছবি : কালবেলা
সাভার মডেল থানা। ছবি : কালবেলা

ঢাকার সাভারে চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে মো. আব্দুর হামিদ নামে এক ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে ও বেধড়ক মারধর করে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

গত ৯ ফেব্রুয়ারি বিকেলে সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে রোববার (১১ ফেব্রুয়ারি) আহতের ছেলে মো. পলাশ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী আব্দুর হামিদ সাভারের ছায়াবীথি এলাকায় বাসিন্দা। বেশ কয়েকদিন ধরে একই এলাকার মো. জানে আলম ভুক্তভোগীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন, কিন্তু ভুক্তভোগী দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এরই জের ধরে গত ৯ ফেব্রুয়ারি দলবল নিয়ে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাকে মারধর করে। পরে আহতের চিৎকারে আশপাশের লোক ছুটে এলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে ভুক্তভোগীর ছেলে মো. পলাশ জানান, আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী। অভিযুক্ত জানে আলম এই এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ। সে বিভিন্ন সময় আমার বাবার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। আমার বাবা সেই টাকা না দেওয়ায় তাকে মেরে মারাত্মকভাবে আহত করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাব্বির আহমেদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর ছেলের দায়ের করা অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X