রাবিদ মাহমুদ চঞ্চল, সাতক্ষীরা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

সনাতন ধর্মের বাল্যবিয়ে দিতে গিয়ে জরিমানা গুনলেন কাজী

সাতক্ষীরায় বাল্যবিয়ে ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
সাতক্ষীরায় বাল্যবিয়ে ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের কিশোরী কন্যাকে বিয়ে দিতে এসে আটক হলেন মুসলিম নিকাহ রেজিস্টার মাওলানা আলাউল ইসলাম।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের মুসলিম নিকাহ রেজিস্টার বলে জানা গেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার আশাশুনি উপজেলার বুধহাটায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধহাটার বেউলা গ্রামের যতীন দাসের অপ্রাপ্ত বয়সী মেয়ের বিয়ের জন্য মুসলিম নিকাহ রেজিস্টার মাওলানা আলাউল ইসলাম প্রস্তুতি গ্রহণ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সেকেন্ড অফিসার এএসআই আলমগীর হোসেন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ের সঙ্গে সম্পৃক্ত আলাউল ইসলাম, বিয়ের পাত্র কয়রা উপজেলার সরজিত কুমার, তার অভিভাবক প্রশান্ত তরফদার, কিরন বৈরাগী, মেয়ের পিতা যতীন কুমার দাস ও বিয়ের কনে-কে আটক করেন।

বিষয়টি তৎক্ষণাৎ আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বাল্যবিযের কাজে সহযোগিতার জন্য কাজী আলাউল ইসলাম ও বরের দুই অভিভাবক প্রশান্ত তরফদার, কিরন বৈরাগীকে সর্বমোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে নয় বলে মুসলেকা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আদালত সহকারীরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের সামনে কলম্বিয়া

আজকের স্বর্ণের বাজারদর

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

১০

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১১

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১২

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

১৩

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

১৪

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

১৫

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

১৭

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

১৮

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

১৯

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

২০
X