মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানের গায়ে আগুন দিলেন বাবা

মহিন মিয়া। ছবি : কালবেলা
মহিন মিয়া। ছবি : কালবেলা

মানিকগঞ্জে সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করেছেন বাবা। দ্বগ্ধ তুহিনকে (৯) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় আগুনে আহত হয়েছেন বাবা মহিন মিয়া (৪০)।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার ভাড়ারিয়া এলাকার এ ঘাটনাটি ঘটে।

সদর থানার ওসি মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মহিনের বাড়ি সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাড়ারিয়া গ্রামে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতিকালে তুহিনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয় দেন তার পিতা। সারা শরীরে আগুন লেগে গেলে শিশু তুহিন দৌড়ে প্রতিবেশী লিপি আক্তারের বাড়ির উঠানে গেলে লিপি আক্তার পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। অনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলেও তুহিনের মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগই পুড়ে যায়। শিশু তুহিনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা তুহিনের বাবা মহিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

জানা যায়, প্রায় এক বছর আগে সংসারে অভাব অনটনের কারণে কাজের সন্ধানে সৌদি আরব চলে যান তুহিনের মা শিউলি বেগম। সেখান থেকে এসে প্রায় এক মাস আগে মহিনের সংসার ছেড়ে অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেন তিনি।

সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, শিশুটির পিতাও দ্বগ্ধ হওয়ায় তাকে চিকিৎসা দেওয়ার জন্য জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

সরকারি চাকরিতে শূন্য পদ কত জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মিশরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

গণভোট বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ১১ দলের স্মারকলিপি

ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এটা বদলে দেখাও’

১০

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

১১

তুরস্ককে এফ-৩৫ সরবরাহ নিয়ে মুখোমুখি অবস্থানে ট্রাম্প-নেতানিয়াহু

১২

কাঁঠালের বিচি খাচ্ছেন? জানুন, এটি ক্ষতিকর নাকি উপকারী

১৩

ওয়াকফের ১৩ শতক জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন

১৪

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

১৫

ফের কমলো জেট ফুয়েলের দাম

১৬

চলতি বছর বৈশ্বিক গ্যাসের চাহিদা কমবে, বলছে আইইএ

১৭

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, শ্রমিক তালিকায় বিএনপি নেতার নম্বর

১৯

দেয়াল ধসে নিহত ১, আহত চারজনকে হাসপাতালে ভর্তি

২০
X