হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

তিস্তায় নৌকাডুবি: নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

নিখোঁজদের খুঁজতে ডুবুরি দল কাজ করছে। ছবি : কালবেলা
নিখোঁজদের খুঁজতে ডুবুরি দল কাজ করছে। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবিতে তিনজন শ্রমিক নিখোঁজের ঘটনায় ফজলুর রহমান নামে আরও একজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। রোববার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ওই দিন সকাল ৯টায় উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের বাসিন্দা আহেদুল ইসলাম (৪০), সফিকুল ইসলাম(৫০) এবং ফজলুর রহমান (৫৫)। তার তিনজনের পেশা দিনমজুর।

এ বিষয়ে খায়রুল ইসলাম বলেন, রবিবার সকালে প্রায় ১৫ থেকে ২০ জন দিনমজুর ওই নৌকায় করে নদী পার হচ্ছিলেন। পথে হঠাৎই মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও সফিকুল, আহেদুল ও ফজলুর রহমান পানিতে ডুবে নিখোঁজ হন। পরে ডুবুরি দল এসে শফিকুল ও ফজলুর রহমানকে উদ্ধার করে।

নিখোঁজ আহেদুলের বড় ভাই আজিজুল ইসলাম বলেন, আমার ছোট ভাই একজন দিনমজুর। তার পাঁচ ছেলেমেয়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। সকালে বাড়ি থেকে বের হয়ে যায় কাজের জন্য। পরে জানতে পারি তিনি নদীতে ডুবে নিখোঁজ হন।

এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার স্টেশন অফিসার মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে ওই তিনজনকে খোঁজা শুরু করেন। তবে এখন পর্যন্ত শফিকুল ও ফজলুর রহমান নামের দুজনকে উদ্ধার করেছে ডুবুরি দল।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মুসা মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসেই ডুবুরি দলকে খবর দেই। তারা একজনকে উদ্ধার করেছে বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X