দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনে নিহত

দেবীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
দেবীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৯ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার লক্ষ্মীরহাট সাইফুল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সবুজ রায় শান্ত (১৮), দিপু কুমার রায় (১৭)। তারা সম্পর্কে মামা-ভাগনে। এ ছাড়া এ ঘটনায় আহত হন অজিত চন্দ্র রায় (১৬)। সবুজ রায় শান্ত সুন্দরদীঘি ইউনিয়নের শিবের হাট গ্রামের রিপন কুমার রায়ের ছেলে এবং দিপু রায় আপন দেবীডুবা ইউনিয়নের সুলতানাপুর গ্রামের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে। এ ছাড়া গুরুতর আহত অজিত চন্দ্র রায় লক্ষীরহাট ঘোষ পাড়া গ্রামের আমিন চন্দ্র রায়ের ছেলে।

জানা গেছে, নিহত শান্ত এ বছর অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করেছিল এবং দিপু রায় আপন (১৭) নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নে একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল সবুজ, দিপু রায় ও অজিত রায়। লক্ষ্মীরহাট বাজারের সাইফুল টাওয়ারের সামনে এলে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাওয়া একটি পাথরবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। পরে রাস্তায় তাদের পরে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে থেকে সবুজ রায় ও দিপু রায়ের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় অজিত রায়কে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

সড়ক দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X