কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৩ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

সমুদ্র থেকে উদ্ধার ৪ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

জেলেদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় নৌবাহিনী। ছবি : কালবেলা
জেলেদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় নৌবাহিনী। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে ভাসছিলেন চার জেলে। তাদের উদ্ধার করে সিঙ্গাপুরগামী একটি বাণিজ্যিক জাহাজ। এরপর জাহাজটি থেকে উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ জেলেদের গ্রহণ করে। এরপর তাদের কক্সবাজারের ইনানীতে এনে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে বাহিনীটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- মো. ইউনুস (৪০), মোহাম্মদ হোসেন (৩৭), মো. আবু বকর সিদ্দিক (৪০) এবং নূর মোহাম্মদ (৩৩)। তারা কক্সবাজারের বাসিন্দা।

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাণিজ্যিক জাহাজটি জেলেদের উদ্ধার করে। এরপর তারা মেরিটাইম রেসকিউ কো-অরডিনেশন সেন্টারে বিষয়টি জানায়। খবর পেয়ে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ উপকূল থেকে প্রায় ১৩২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র থেকে ওই জেলেদের গ্রহণ করে। নৌবাহিনী তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও অন্যান্য সহযোগিতা দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ ফেব্রুয়ারি কক্সবাজার ৬ নম্বর ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ফিশিং ট্রলার ‘মা’ সমুদ্রে যায়। ৯ ফেব্রুয়ারি ট্রলারের তলা ফেটে দুর্ঘটনায় পতিত হয়। ট্রলারে থাকা ১৬ জনের মধ্যে ১১ জন জেলে সমুদ্রে ঝাঁপ দিয়ে আরেকটি ফিশিং ট্রলারে উঠতে সক্ষম হন। বাকি পাঁচজন জেলের মধ্যে চারজন উদ্ধার হলেন। জেলেদের আরও একজন নিখোঁজ রয়েছেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

১০

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১১

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১২

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৩

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৪

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৫

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৭

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৯

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

২০
X