চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে লাইভ দিয়ে মোহনপুর পর্যটনে হামলা ও লুটপাট

সন্ত্রাসীরা পর্যটনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালায়। ছবি : সংগৃহীত
সন্ত্রাসীরা পর্যটনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালায়। ছবি : সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর পর্যটনে ফেসবুকে লাইভ ভিডিও দিয়ে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সন্ত্রাসীরা পর্যটনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে এই সন্ত্রাসী হামলা চালায়।

ভুক্তভোগীরা জানান, মোহাম্মদ সোহারাব নামে এক ব্যক্তির ফেসবুক আইডিতে লাইভে এসে প্রকাশ্যে বিকেল সাড়ে ৪টা থেকে সারারাত দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা পর্যটনের ১ ও ২নং গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা থিম পার্কের বিভিন্ন রাইড এবং দোকানে দফায় দফায় ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়।

পূর্বপরিকল্পিতভাবে মোহনপুর ইউনিয়নের প্রায় তিন-চারশ নারী-পুরুষ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মোহনপুর পর্যটন কেন্দ্রের পরিচালক কাজী জাফর।

তিনি বলেন, সন্ত্রাসীরা বেড়াতে আসা পর্যটকদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়। এমনকি অবিলম্বে এই পর্যটনকেন্দ্র বন্ধের জন্য আমাদের মৌখিকভাবে হুঁশিয়ারিও দিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের পর থেকে দফায় দফায় এ ধরনের হামলার ঘটনার প্রতিবাদে আমরা প্রশাসনিক সহায়তা পেতে আইনের আশ্রয়ও নিয়েছি। এমনকি চিহ্নিত সন্ত্রাসীদের নাম উল্লেখ করে মামলা করেছি। কিন্তু দীর্ঘসময় পেরিয়ে গেলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় আবারও এ হামলা করার সাহস দেখিয়েছে। হামলায় নিরাপত্তায় রক্ষিত সিসি ক্যামেরা, দ্য শিপইনের গ্লাস, থিমপার্কের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন করেছে।

তবে অভিযোগ প্রসঙ্গে প্রতিপক্ষের কেউই বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে মুঠোফোনে অবগত করলে চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমি মিটিংয়ে আছি। তাই এ বিষয়ে এখন কথা বলতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X