কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পরিবারের কাছে ফিরল সৈকতে নিখোঁজ ৮ শিশু

সমুদ্রসৈকতে বেড়াতে এসে হারিয়ে যাওয়া ৮ শিশুকে উদ্ধার করে বিচকর্মীরা।
সমুদ্রসৈকতে বেড়াতে এসে হারিয়ে যাওয়া ৮ শিশুকে উদ্ধার করে বিচকর্মীরা।

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে হারিয়ে যাওয়া ৮ শিশুকে উদ্ধার করেছে বিচকর্মীরা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট থেকে এসব শিশুকে উদ্ধার করা হয়।

বিচকর্মীদের সহকারী সুপারভাইজর মো. বেলাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শিশুরা হলো- চট্টগ্রাম হালিশহরের শহিদুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত (৫), ঢাকা ডেমরার মাসুদ পারভেজের ছেলে তাওসিফ (৪), ফেনী ছাগলনাইয়ার ইমাম হোসেন জাহেদের মেয়ে কাসফিয়া (৩), রাজশাহীর আশরাফ হোসেনের ছেলে সাফিউল্লাহ সাফি (১০), চট্টগ্রামের মোহাম্মদ হাসানের মেয়ে রুশমি (৪)। অন্য ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।

শিশুর অভিভাবক ইমাম হোসেন জাহেদ বলেন, অসাবধানতার কারণে আমার ৩ বছরের মেয়েটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি পর না পেয়ে বিচকর্মীদের জানালে তারা দ্রুত সময়ের মধ্যে আমার শিশুকে খোঁজে আনেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

সহকারী সুপারভাইজর মো. বেলাল হোসেন বলেন, মঙ্গলবার সৈকতের তিনটি পয়েন্ট থেকে হারিয়ে যাওয়া ৮ শিশু উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিভাবকদের অসাবধানতাবশত এ রকম প্রতিদিন অহরহ ঘটনা ঘটে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত হারিয়ে যাওয়া শিশু উদ্ধারের তুলনামূলক সংখ্যা বেশি ছিল।

তিনি আরও বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে প্রায় অভিভাবকদের কাছ থেকে শিশুরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই সকলের সচেতন হওয়া জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাত: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১০

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১১

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১২

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৩

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৪

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৫

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

১৬

জার্মান বধের নায়ক, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন ‘সবকিছু’

১৭

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 

১৯

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

২০
X