কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোটে হেরেও সংসদ সদস্য হতে যাচ্ছেন মেহের আফরোজ চুমকি

মেহের আফরোজ চুমকি। ছবি : সংগৃহীত
মেহের আফরোজ চুমকি। ছবি : সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে নৌকার প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়েছেন তিনি। তবে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের কাছে হেরে যান চুমকি।

রাজনৈতিক পরিবারে মেহের আফরোজ চুমকির জন্ম। তার বাবার নাম শহীদ ময়েজ উদ্দিন। তিনি এরশাদবিরোধী আন্দোলনে আততায়ীর হাতে শহীদ হন। মেহের আফরোজ চুমকি ১৯৫৯ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে চুমকি দ্বিতীয়।

চুমকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি মহিলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এ নেত্রী।

এ ছাড়া তিনি দলটির কেন্দ্রীয় উপ-কমিটির সহকারী সম্পাদকের দায়িত্ব পালনসহ গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬-২০০১ সালে তিনি প্রথমে গাজীপুরের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হন। পরে গাজীপুর-৫ আসন থেকে ২০০৯ ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালেও তিনি গাজীপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি কমনওয়েলথ উইমেন অ্যাফেয়ার্স মিনিস্টারদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তা ছাড়া তিনি নবম জাতীয় সংসদে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভানেত্রী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X