ব‌রিশাল ব্যুরো
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মাতৃভাষা দিব‌সের প্রভাতফেরিতে ইংরেজি ব্যানার

ইংরেজি ব্যানার নিয়ে প্রভাতফেরি। ছবি : সংগৃহীত
ইংরেজি ব্যানার নিয়ে প্রভাতফেরি। ছবি : সংগৃহীত

আন্তর্জা‌তিক মাতৃভাষা দিব‌সে ইং‌রেজি অক্ষ‌রে লেখা ব‌্যানার নি‌য়ে প্রভাতফেরি ক‌রে‌ছে বরিশালের এক‌টি বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ওই ব‌্যানার নি‌য়ে শহীদ মিনা‌রে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ ক‌রে। এ নি‌য়ে ব‌্যাপক বিতর্ক সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ত‌বে স্কুল কর্তৃপক্ষ বল‌ছে এটা তুচ্ছ বিষয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ব‌রিশাল কেন্দ্রীয় শহীদ মিনা‌রে ইং‌রেরি অক্ষ‌রে লেখা ব‌্যানার নি‌য়ে প্রভাতফেরি ক‌রে ব‌রিশাল নগরীর জাহানারা ইসরা‌ইল স্কুল অ্যান্ড ক‌লেজ।

নগরীর ক‌লেজ রোড থে‌কে প্রভাতফেরি নি‌য়ে শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনা‌রে আসে। এ সময় শহীদ মিনার চত্বরে পৌঁছানোর পর ইং‌রেরি ব‌্যানার দে‌খেই ক্ষোভ প্রকাশ ক‌রেন উপ‌স্থিত অনেকে। পরে শহীদ মিনা‌রে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শিক্ষক-শিক্ষার্থীরা।

এমন কর্মকা‌ণ্ডে বিব্রত খোদ অভিভাবকরা। নাম প্রকা‌শে অনিচ্ছুক দুই অভিভাবক ব‌লেন, স্কু‌লে এসে ইং‌রেজি‌তে লেখা ব‌্যানার দে‌খেই আমরা আলোচনা ক‌রে‌ছি যে এটা ঠিক হয়‌নি। কেননা যে বাংলা ভাষার জন‌্য সংগ্রাম, সেই ভাষা‌কে একভা‌বে অপমান করা হ‌য়ে‌ছে ইং‌রেজি ব‌্যানার দি‌য়ে প্রভাতফেরি ক‌রে।

মু‌ক্তিযুদ্ধ গ‌বেষক সুশান্ত ঘোষ ব‌লেন, মাতৃভাষা দিব‌সে এমন কাজ নি‌জের ভাষা‌কে অপমান করার শামিল। রাষ্ট্রকে অপমান করা হ‌য়ে‌ছে এমন কর্মকা‌ণ্ডের ম‌ধ্য দি‌য়ে। বাংলা ভাষার অপমান যারা ক‌রে‌ছে তারা নি‌জের মাকে অপমান ক‌রে‌ছে। মূলত এসব স্কুল ব‌্যবসা কর‌তে এসেছে। দে‌শের প্রতি এদের কো‌নো দা‌য়িত্ব কর্তব‌্য নেই।

গ‌বেষক দেবাশীষ চক্রবর্তী ব‌লেন, শহীদ দিবস তো বাঙালি জা‌তির ত‌্যা‌গের দিন। বাংলা ভাষার জন‌্য কত মানুষ শহীদ হ‌য়েছে। ইং‌রেজি ব‌্যানার নি‌য়ে বাঙালিদের প্রভাত‌ফেরি করা বাংলা ভাষা‌কে অপমান করার সমান। একজন ইং‌রেজি ভাষার মানুষ য‌দি ইং‌রেজি অক্ষ‌রে লেখা ব‌্যানার নি‌য়ে শহীদ মিনা‌রে এসে তার মাতৃভাষার প্রতি সম্মান জানায় সেটা একটা বিষয়। আর য‌দি বাংলা ভাষার মানুষ ইং‌রেজি ব‌্যানার নি‌য়ে শহীদ মিনা‌রে আসে তাহ‌লে বাংলা‌কে অপমান করা এবং শহীদ‌দের অমর্যাদা করা।

সুশাস‌নের জন‌্য নাগ‌রিক ব‌রিশা‌লের সম্পাদক র‌ফিকুল আলম, এটা বাঙালি জা‌তির সঙ্গে বেইমানি করা এবং ধৃষ্টতা দেখা‌নো হ‌য়ে‌ছে। যারা শহীদ মিনা‌রে উপ‌স্থিত ছি‌ল তা‌দেরই উচিত ছি‌ল ব‌্যানার‌টি ছি‌ঁড়ে প্রতিবাদ করা। কারণ, এই ভাষার জন‌্য আমরা রক্ত দি‌য়ে‌ছি, যারা এই কাজ‌টি ক‌রে‌ছে তারা ভাষার সঙ্গে বেইমানি ক‌রে‌ছে। তাছাড়া ওই প্রভাতফেরিতে থাকা শিশু শিক্ষার্থী‌দের ওপর বিরূপ প্রতি‌ক্রিয়া পড়বে বাংলা ভাষার ওপর।

এসব বিষয়‌কে তুচ্ছ হি‌সেবে দাবি ক‌রে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড ক‌লে‌জে‌র চেয়ারম‌্যান সা‌লেহ মাহামুদ শেলী ব‌লেন, আন্তর্জা‌তিক ভাষা তো ইং‌রেজি। তাই ইং‌রেজি ব‌্যানার নি‌য়ে প্রভাতফেরি করা হ‌য়ে‌ছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১০

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১১

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১২

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৩

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

১৪

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

১৫

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

১৬

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

১৭

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১৮

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

২০
X