আবু জাফর মোহাম্মদ সালেহ্, লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বেতশিল্পেই ঘোরে যাদের সংসারের চাকা

বাবার ব্যবসাকে পুঁজি করে বেতের সামগ্রী বুনন করছেন মাঈন উদ্দিন। ছবি : কালবেলা
বাবার ব্যবসাকে পুঁজি করে বেতের সামগ্রী বুনন করছেন মাঈন উদ্দিন। ছবি : কালবেলা

জীবিকার প্রয়োজনে মানুষ কোনো না কোনো কর্মে লিপ্ত হয়। সুন্দরভাবে সাজাতে চায় নিজের সংসার। স্বল্প আয়ের মধ্যেও সুখ খুঁজে নেওয়া মানুষজন সুখে নেই বললেই চলে। তবুও তাদের ছুটে চলা পরিবার-পরিজনদের নিয়ে বেঁচে থাকার লড়াই যেন থেমে নেই। আধুনিক যন্ত্রপাতির কাছে টিকে থাকা এই যেন বড়ই কষ্টের। তা ছাড়া প্রতিযোগিতার বাজারে সবই আধুনিকায়ন খুঁজতে গিয়ে বিলুপ্তির পথে বেতশিল্প তথা কুটিরশিল্পের সাম্রাজ্য।

কুমিল্লার লালমাই উপজেলার ২টি গ্রামে প্রায় শতাধিক পরিবার তাদের জীবিকা নির্বাহ করেন শুধু বেতশিল্পের কুলা, ওরা, চালুন, খাঁচাসহ নানা রকমের পণ্য তৈরি করে বিভিন্ন বাজারে বাজারে গিয়ে বিক্রির মাধ্যমে।

বাঁশবন উজাড়ের কারণে দাম বেড়েছে বাঁশেরও। আগের তুলনায় এখন চড়া দামে ক্রয় করতে হচ্ছে বাঁশ। ফলে, বাড়াতে হচ্ছে তৈরিকৃত পণ্যর দাম। তা ছাড়া, প্রতিযোগিতার বাজারে প্লাস্টিকের সঙ্গে টিকে থাকা হয়ে যাচ্চে কষ্টের। ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে স্বল্প পুঁজির উদ্যোক্তাদের। সারা দিনরাত পরিশ্রম করেও যেন মিলছে না বাজারের পয়সা।

কথা হয় উপজেলার আমুয়া গ্রামের বেতশিল্পে পরিবার পরিজনদের মুখে আহার তুলে দেওয়া মৃত মুখলেছ মাতা সূর্যবানের একমাত্র ছেলে জসিমের সঙ্গে মা বড় বোন আর নতুন স্ত্রীকে নিয়ে সাজানো সংসারের যাবতীয় খরচ সে একাই বহন করে। ভাগ্যর নির্মমতার স্বীকার বড় বোন জপুরার স্বামী দীর্ঘদিন অসুস্থতার পরে গত দুই বছর পূর্বে মারা যায়। তখন থেকেই বোনের পরিবারকে দেখার দায়িত্বও উঠে আসে জসিমের ওপর। আর তাই সারা দিনরাত পরিশ্রম করেও তৈরিকৃত পণ্যর সঠিক দাম না পাওয়াতে কষ্টে জীবন চলে তার।

অপরদিকে বাবার ব্যবসাকে পুঁজি করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে মাঈন উদ্দিন, সুমনসহ বহু তরুণ উদ্যোক্তা।

স্বল্প পুঁজির মানুষের মুখে হাসি ফুটাতে নেই কোনো ঋণ সুবিধা। সে জন্য কোনো প্রকার সুযোগ-সুবিধা না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অনেকেই। বেতশিল্প রক্ষায় ক্ষুদ্রঋণ সুবিধা জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতদের চিনে ফেলাই কাল হলো মিল মালিকের

বন্যা পরিস্থিতির অবনতি / মনু নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, পানিবন্দি অর্ধলাখ মানুষ

২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ ২ ভারতীয় নাগরিক আটক

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

শাহবাগে কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মেহেদী কারাগারে

খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন কত কোটি মানুষ, জানাল ইরানি গণমাধ্যম

যাত্রীবেশে বাসে ছিনতাই, ১১ স্মার্টফোনসহ মূলহোতা গ্রেপ্তার 

পাহাড়ি ঢলে প্রাণ গেল দুই শিশুর

ভারী বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান 

১০

‘গোমতীর পানি বাড়তাছে হুনলেই বুকটা মুচড় দিয়া ওডে’

১১

টানা বর্ষণে পটুয়াখালীতে জনদুর্ভোগ, বাড়ছে দুশ্চিন্তা 

১২

মেসিদের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেল সুইজারল্যান্ড

১৩

‘আপনার ছেলে ডিবির হাতে’—এক কলেই দুই লাখ টাকা খোয়ালেন তিন শিক্ষক

১৪

রাজধানীর ২ স্থানে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

১৫

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

১৬

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

১৭

নিখোঁজের দুদিন পর মিলল কিশোরের মরদেহ

১৮

বন্যার পানিতে নৌকাডুবে ২ বোনের মৃত্যু

১৯

পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X