কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

সিটি করপোরেশনের গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। ছবি : সংগৃহীত
সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছেন কারখানার শ্রমিক ও স্থানীয়রা। তারা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।

গাজীপুরের গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম সাংবাদিকদের বলেন, তাৎক্ষণিক নিহত ওই নারী শ্রমিকের পরিচয় জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মুহাম্মদ কামাল হোসেনও নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কা খেয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকরা। এ সময় অনেককে হেঁটে অফিসে যেতে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

বড় সুখবর পেল আর্জেন্টিনা

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

১০

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

১১

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

১২

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

১৩

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

১৪

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

১৫

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১৬

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৭

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১৮

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

১৯

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

২০
X