লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

ঘাতক ট্রাক। ছবি : কালবেলা
ঘাতক ট্রাক। ছবি : কালবেলা

ট্রাকের চাকার নিচে পড়ে আব্দুল্লাহ নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বিনিময় ফিলিংস স্টেশনের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ (১২) শহরের পশ্চিম হাঁড়িভাঙ্গার তালিমুল ইনসান কওমি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং একই এলাকার রাজু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল্লাহ বাড়ি থেকে বাইসাইকেলযোগে তার এক বন্ধুসহ মাদ্রাসার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ওই ফিলিং স্টেশনের সামনে লালমনিরহাট থেকে রংপুরের দিকে ছেড়ে যাওয়া ট্রাকটি বাইসাইকেলটিকে ধাক্কা দিলে সাইকেলে থাকা মাদ্রাসাছাত্র আব্দুল্লাহ ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় সাইকেলে থাকা অপর ছাত্র বেঁচে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ট্রাকটিকে আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে যায়।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১০

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১১

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১২

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৩

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৪

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৫

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৬

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৭

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৮

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৯

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

২০
X