কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫১ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘মিয়ানমারের বড় মাদক ব্যবসায়ী আমাদের জালে’

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। ছবি : কালবেলা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। ছবি : কালবেলা

মিয়ানমারের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী আমাদের জালে। যে কোনো সময় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব ডিজি এম খুরশীদ হোসেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমার অনেক আগে থেকেই পায়ে পা লাগিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করার জন্য প্রস্তুত রয়েছে। তারা আমাদের দেশে মাদক ঢুকিয়ে, রোহিঙ্গা পাঠিয়ে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু, আমাদের প্রধানমন্ত্রী তাদের উসকানিতে কান দেননি। কেননা আমরা শান্তিতে বিশ্বাস করি। মিয়ানমারে এখন সামরিক সরকার রয়েছে। তাদের সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ চলছে। ওরা আমাদের সঙ্গে ঝামেলা সৃষ্টি করে ফয়দা লুটতে চাচ্ছে।

তিনি আরও বলেন, মাদক এখন মিয়ানমার থেকে বেশি আসছে। এটি পরিকল্পিতভাবে পাঠানো হচ্ছে। আমরা জাল ফেলে রেখেছি, মিয়ানমারের সবচেয়ে বড় গ্যাংস্টারকে জালের মধ্যে ফেলেছি। মাদক নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ। যে কোনো মূল্যে মিয়ানমার রুট বন্ধ করা হবে। কোনো একক বাহিনীর পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। মাদক নির্মূল করতে হলে সবাইকে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গডফাদার ও কিশোরগ্যাং কাউকেই ছাড় দেওয়া হবে না।

এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, এম এ খালেক ডিগ্রি কলেজের অধ্যক্ষ কেএম মাহামুদ, ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার সেলিম তালুকদার, পুলিশ সুপার (অপারেশন) কাজী মাহাবুবুল আলম।

এ সময় কাশিয়ানী উপজেলায় ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৯ জন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ১০ হাজার করে বৃত্তির টাকা তুলে দেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১০

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১১

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১২

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১৩

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১৪

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৮

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

২০
X