বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৭ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ
আমতলী পৌরসভা নির্বাচন

আচরণবিধি ভঙ্গ করে মিছিল, মেয়র প্রার্থীর সমর্থককে সাজা

আচরণবিধি ভঙ্গ করে তালহা তাজবিনের নেতৃত্বে মিছিল। ছবি : কালবেলা
আচরণবিধি ভঙ্গ করে তালহা তাজবিনের নেতৃত্বে মিছিল। ছবি : কালবেলা

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে মেয়র প্রার্থীর পক্ষে মিছিল করার দায়ে এক যুবককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাকে এ সাজা দেন।

অর্থদণ্ড প্রাপ্ত ওই যুবকের নাম তালহা তাজবিন। তিনি হ্যাঙ্গার প্রতীকের প্রার্থী নাজমুল আহসান খান নান্নুর সমর্থক।

জানা গেছে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে অর্ধ শতাধিক লোক নিয়ে অভিযুক্ত তালহা তাজবিনের নেতৃত্বে হ্যাঙ্গার প্রতীকের মেয়র প্রার্থী নাজমুল আহসান খান নান্নুর পক্ষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আমতলী পৌরসভার বটতলা এলাকা থেকে শুরু এ কে স্কুল সড়ক প্রদক্ষিণ করে আমতলী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় আমতলী পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন চৌরাস্তা এলাকা থেকে অভিযুক্ত তালহাকে আটক করেন। তবে মিছিলে অংশ নেওয়া বাকিরা পালিয়ে যান।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন (পৌরসভা) বিধিমালা ভঙ্গের দায়ে তালহা তাজবিন নামের ওই যুবককে জরিমানা করা হয়েছে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টির আঘাতে বগুড়ার কৃষি, ৫ কোটি টাকার ফসলহানি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১০

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১১

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১২

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৩

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৪

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৫

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৬

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১৭

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১৮

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১৯

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

২০
X