সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৭ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু আজ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটে গ্যাসের সংকট ও বিভিন্ন মিথ্যা মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি নিরসনসহ ৫ দফা দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে। গত রোববার নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা করে সংগঠনটি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত এ কর্মসূচি থেকে সরে আসেননি শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। তিনি বলেন, তেল-গ্যাসে ভরপুর সিলেট। সিলেটবাসীকেই বঞ্চিত করা হচ্ছে এ সম্পদ থেকে। এটা বিদ্বেষমূলক ও গভীর ষড়যন্ত্র। এই সমস্যার স্থায়ী সমাধান ও বিভিন্ন সময় গাড়ি পোড়ানো মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করাসহ ৫ দাবিতে বুধবার ভোর থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে। প্রয়োজনে পুরো বিভাগ অচল করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্তে অটল রয়েছি। আমরা আর ‘মিথ্যা আশ্বাস’ বিশ্বাস করব না, স্থায়ী সমাধান না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

জানা যায়, দীর্ঘদিন ধরে সিলেটে প্রতি মাসের ১৮-২০ দিন পর থেকেই ‘লিমিট’ শেষ হয়ে যায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোর। ফলে চরম ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত গাড়িগুলোর চালক। শুধু তাই নয়, সড়কের যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরাও।

পরিবহন নেতারা বলছেন, সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। গত কয়েক বছরে গ্যাসের সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বারবার ধরনা দিয়েও সমাধান মিলছে না। বেশ কয়েকবার আন্দোলনও করা হয়েছে। কিন্তু অবস্থা তথৈবচ। ফলে বাধ্য হয়েই তারা এবার ‘কঠোর’ আন্দোলনে যাচ্ছেন।

এ ছাড়া সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন ‘মিথ্যা’ মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করে যাচ্ছেন প্রশাসনের কিছু কর্মকর্তা। এ দুটি প্রধান দাবিসহ ৫ দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করল সিলেটের পরিবহন শ্রমিকরা।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X