মুন্সীগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

হিজাব না পড়ায় ৯ শিক্ষার্থীর চুল কেটে দিলেন শিক্ষিকা

মুন্সীগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
হিজাব না পড়ায় ৯ শিক্ষার্থীর চুল কেটে দিলেন শিক্ষিকা

মুন্সীগঞ্জ সিরাজদিখানের সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে হিজাব না পরায় রুনিয়া সরকার নামের এক শিক্ষিকার বিরুদ্ধে ৯ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় চলাকালীন সপ্তম শেণিকক্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে অন্যান্য দিনের মতো পাঠদান চলছিল। বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে জীববিজ্ঞান ক্লাসে পাঠদান করাচ্ছিলেন বায়োলজির শিক্ষিকা রুনিয়া সরকার। এ সময় বিদ্যালয়ে হিজাব পরে না আসায় হঠাৎ তিনি ওই শ্রেণিকক্ষের কয়েকজন শিক্ষার্থীর ওপর চড়াও হন। শিক্ষার্থীরা অনুনয়-বিনয় করেও শেষ পর্যন্ত তার হাত থেকে রক্ষা পায়নি। কাঁচি দিয়ে একে একে ৯ শিক্ষার্থীর চুল কেটে নেন রুনিয়া সরকার।

এ ঘটনায় বিদ্যালয় বিমুখ হয়ে পড়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। নির্যাতিত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

শিক্ষার্থীদের অভিভাবকরা বলছেন, আমাদের সন্তানরা যদি কোনো অন্যায় করত, তাহলে ওনি আমাদের বলতে পারত। কিংবা অন্যভাবে শাসন করত। কিন্তু চুল কেটে দিবে এটা তো হতে পারে না। আমরা এর ঘোর প্রতিবেদন জানাচ্ছি। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। গত রাতেই মোবাইলে অভিভাবকদের সঙ্গে কথা হয়েছে। আমি তাদের আশস্ত করি, সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করব। আমি ঢাকা থেকে এসে দেখি উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে। ওনাকে আমি ধন্যবাদ জানাই।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ জানান, গতকালের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আজ ম্যানেজিং কমিটির সঙ্গে সভা শেষে অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১২

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৩

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৪

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৫

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৭

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৮

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১৯

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X