কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কলাবাগান থেকে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরে কলাবাগান থেকে এক গৃহবধূর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, স্বামীর নির্যাতনে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিহত গৃহবধূ মালেকা বেগম (৩৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের গুতার বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কাঠমিস্ত্রি বাচ্চু মিয়ার স্ত্রী।

মালেকার বড় ছেলে মানিক (১৮) জানান, তিনি শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে তার বাবা তাকে ফোন দিয়ে জানান, তার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে কারখানা ছুটি হলে সকাল ৯টার দিকে তিনি বাড়ি ফিরে তার মাকে খোঁজাখুঁজির করেন। একপর্যায়ে বাড়ি থেকে ২০০ গজ দূরে কলাবাগানে তার মায়ের আগুনে পোড়া মরদেহ দেখতে পান।

নিহত নারীর বাবা মমতাজ উদ্দিন জানান, বিয়ের পর থেকেই মালেকার স্বামী তাকে নির্যাতন করতেন। মেয়ের দুই লাখ টাকা তার কাছে রক্ষিত ছিল। ওই টাকা এনে দেওয়ার জন্য মালেকার স্বামী বাচ্চু মিয়া নির্যাতন করতেন। এর জেরে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর আগুনে পুড়িয়ে কলাবাগানে রাতের কোনো এক সময় মরদেহ ফেলে রেখেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, মরদেহ উদ্ধারের পর ঘটনাটি হত্যা না আত্মহত্যা এখনো কিছুই বুঝা যাচ্ছে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও রহস্য নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে নিহত নারীর স্বামীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন 

অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর গুলি অপসারণ

‘তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইরাল প্রশ্নপত্রের নেপথ্যে

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

‘এবারের গণবিপ্লব হবে ধর্মব্যবসা ও উগ্রবাদের বিরুদ্ধে’

রঙিন ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘খয়েরচক’

নলছিটিতে খাদে বাস, নিহত ১

১০

‎সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কালবেলা প্রতিনিধির বড়ভাই

১১

হলান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

১৩

যুদ্ধজাহাজ থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া 

১৪

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১৫

পিএনএস হ্যাঙ্গর / পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন, এর বিশেষত্ব কী

১৬

ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন

১৭

ইরানের ‘বিকল্প অস্ত্র’ বাব আল-মান্দেব প্রণালি: মেদভেদেভ 

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান

১৯

হাউজিংয়ের এমডিকে মারধর করে চেক ও স্ট্যাম্পে সই, ভিডিও ভাইরাল

২০
X