বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পরকীয়া করতে গিয়ে যুবলীগ কর্মী খুন

যুবলীগ কর্মী জিয়াউর রহমান। ছবি : সংগৃহীত
যুবলীগ কর্মী জিয়াউর রহমান। ছবি : সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে জিয়াউর রহমান (৩৬) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার কারণ উদ্‌ঘাটনের দাবি করেছে র‍্যাব। বাহিনীটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়া ও আধিপত্য বিস্তারের জেরে এ হত্যা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৫ থেকে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয়। সেখানে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ফলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র জানায়, উপজেলার তালন্দ ইউপির বিলশহর গ্রামের সুমি খাতুনকে বেশ কয়েক বছর আগে বিয়ে করেন মামলার ১ নম্বর আসামি মো. আবুল হাসান মেম্বার। তার আগে থেকেই সুমি খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যুবলীগ কর্মী জিয়াউর রহমানের। বিষয়টি হাসান মেম্বার বুঝতে পেরে তাকে সতর্ক করেন।

পরে টিউবওয়েলের অপারেটর নিয়োগ নিয়ে উভয়ের মধ্যে শত্রুতা আরও বেড়ে যায়। এ ছাড়া হাসান মেম্বারের সার-বিষের দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ নিয়ে মামলাও করেন হাসান মেম্বার। এসব ঘটনাকে কেন্দ্র করে জিয়াউর রহমানের ওপর ক্ষিপ্ত ছিলেন হাসান মেম্বার।

এ অবস্থায় গত ২১ ফেব্রুয়ারি রাতে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে জিয়াউরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পরে নিহতের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ মামলায় গ্রেপ্তার আসামিরা হলো- তানোর উপজেলার লালপুর এলাকার মো. হাবিবুরের ছেলে মো. হাকিম বাবু (৩৪) ও একই এলাকার মো. সাইদুলের ছেলে মো. সুফিয়ান (৩৬), মো. হাবিবুরের ছেলে মূলহোতা মো. আবুল হাসান মেম্বার (৪২), একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. শাহীন (২৫) ও মৃত লুৎফরের ছেলে মো. রাশেল (৩০)।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১০

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১১

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১২

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৩

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৪

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৫

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৬

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৭

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১৮

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

২০
X