সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

শ্লীলতাহানি মামলার আসামিকে ফুল দিয়ে বরণ করল আ.লীগ নেতারা

সিরাজগঞ্জের এনায়েতপুরে শ্লীলতাহানি মামলায় জামিনে ‍মুক্ত আসামি রাশেদ উদ্দিন ভূঁইয়াকে ফুল দিয়ে বরণ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের এনায়েতপুরে শ্লীলতাহানি মামলায় জামিনে ‍মুক্ত আসামি রাশেদ উদ্দিন ভূঁইয়াকে ফুল দিয়ে বরণ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানির মামলায় জামিনে ‍মুক্ত আসামি রাশেদ উদ্দিন ভূঁইয়াকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে থানা আওয়ামী লীগ নেতারা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে থানা আওয়ামী লীগের নেতারা উপস্থিতিতে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সংক্রান্ত বেশকিছু ছবি ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

এর আগে বুধবার বিকেলে সিরাজগঞ্জ আমলী আদালতের (এনায়েতপুর-চৌহালী) বিচারক নাহিদ রহমান শরীফ মামলাটির শুনানি শেষে গ্রেপ্তার ৪ আসামির মধ্যে রাশেদ উদ্দিন ভুঁইয়ার জামিন মঞ্জুর করেন। তিনি এনায়েতপুর থানা আ.লীগের দপ্তর সম্পাদক ও স্থানীয় একটি কলেজের প্রভাষক।

জামিনে মুক্ত হলে বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধিত করা হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিগুলোতে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজসহ বেশ কিছু দলীয় নেতাকর্মীদের দেখা যায়। সেই সঙ্গে পলাতক আসামি মো. মন্টুকেও দেখা যায়।

মামলার বাদী সাংবাদিক বাবু মির্জা বলেন, মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে আমার আত্মীয় পরিজনসহ আমরা সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন জামিনে মুক্ত হয়ে এলাকায় আমার পরিবারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি মিমাংসা করে নিতে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

থানা আ.লীগের সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ বলেন, শ্লীলতাহানির বিষয়ে মামলা হয়েছে। আদালতে বিচার হবে। ঘটনার সঙ্গে থানা আ.লীগের দপ্তর সম্পাদক রাশেদ উদ্দিন ভূঁইয়ার সম্পৃক্ততা নেই। যে কারণে আদালত তার জামিন মুঞ্জুর করায় একজন দলের নেতা হিসেবে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছি। এ ছাড়া এখানে অন্য কিছু ভাবার সুযোগ নেই। আমারাও মামলার সুষ্ঠু বিচার কামনা করছি।

এর আগে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করতে গেলে তার বাবা দৈনিক মানবজমিন পত্রিকার চৌহালী প্রতিনিধি খোরশেদ আলম বাবু মির্জাকে মারধর করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে রাশেদ উদ্দিন ভূঁইয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই আলাল দুলালের যুদ্ধ!

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষার হলে বৈশাখী

রাত নামলেই পাহাড় থেকে নেমে আসে হাতির পাল, আতঙ্কে এলাকাবাসী

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প

পেঁয়াজের দামে ধস, কৃষকদের পক্ষে সরকারের দ্বারস্থ সালথার ইউএনও

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

১০

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত

১১

ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ

১২

অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচার চায় গণতান্ত্রিক বাম ঐক্য

১৩

পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

১৪

অতি বিপজ্জনক রূপ ধারণ করে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

১৫

বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

১৬

ডিএসসিসির উচ্ছেদ অভিযান, ৮ নার্সারি মালিককে জরিমানা

১৭

বাজার মনিটরিং কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব বাণিজ্য সচিবের

১৮

পাঁচ মাস পর সাগরপথে ইরানের সঙ্গে কাতারের বাণিজ্য শুরু

১৯

চালু হলো দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’

২০
X