ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৯:৫৮ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

এএসআই মো. হাসিবুল হাসান সোহেল
এএসআই মো. হাসিবুল হাসান সোহেল

ঝালকাঠিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসিবুল হাসান সোহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ কর্মকর্তার স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক এএইচএম ইমরানুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নাসির উদ্দিন। মো. হাসিবুল হাসান সোহেল পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার সরদার আ. খালেকের ছেলে। তিনি বরগুনার আমতলী থানায় এএসআই পদে কর্মরত রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ঝালকাঠি সদর উপজেলার সারেঙ্গল গ্রামের তাহমিনা আক্তারকে বিয়ে করেন এএসআই মো. হাসিবুল হাসান সোহেল। তখন তিনি প্রথম স্ত্রীর পরিচয় গোপন রেখেছিলেন। এ দম্পতির ৫ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। ২০২৩ সালের জুন মাসের দিকে তাহমিনা আক্তার আবার সন্তানসম্ভবা হয়। তখন থেকে তাকে নির্যাতন শুরু করেন হাসিবুল। একপর্যায়ে তাহমিনা আক্তার ও তার পরিবারের কাছে যৌতুক দাবি করেন পুলিশের এ কর্মকর্তা।

নির্যাতন সহ্য করতে না পেরে এএসআই হাসিবুলকে আসামি করে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে যৌতুকের মামলা দায়ের করেন তাহমিনা আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

১০

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১১

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১২

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৫

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৭

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৮

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৯

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

২০
X