পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বজনদের বাঁচিয়ে নিথর দেহে বাড়ি ফিরলেন এশা

ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত তানজিনা নওরিন এশা। ছবি : কালবেলা
ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত তানজিনা নওরিন এশা। ছবি : কালবেলা

ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিজের সন্তান ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করে ধোঁয়ার কুন্ডুলিতে হারিয়ে গেলেন পিরোজপুরের তানজিনা নওরিন এশা। মায়ের একমাত্র সন্তান ছিলেন এই এশা। মা জানতেন না তার কলিজার ধন লাশবাহী গাড়িতে ফিরেছে।

লাশ যখন পিরোজপুরের মাতৃসদন সড়কে এশার খালার বাড়ি এসে পৌঁছায় তখন স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। মা যেন কাঁদতেও ভুলে গেছেন। এভাবে খালার বাড়ি থেকে নিথর এশাকে বিদায় দেন শহরের নড়াইলপাড়ায় শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বিকেলে আসর নামাজের পর পৌর কবরস্থানে তাকে দাফন করেন স্বজনেরা।

ছেলে আরহামের বিরিয়ানি খাওয়ার আবদার পালন করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন এশা। এ সময় তার সঙ্গে খালাতো ভাইয়ের স্ত্রী লামিয়া ইসলাম ও তার দুই সন্তান ছিল। আগুন লাগার পর এশা তার সন্তান আরহামকে ভাবি লামিয়ার দুই সন্তানসহ বের হওয়ার জন্য আগে যেতে বলে। একটু পেছনেই ছিল এশা। এ সময় লামিয়া তার সন্তান ও আরহামকে নিয়ে বের হয়ে যেতে পারলেও হঠাৎ একটা বিস্ফোরণ হয়। ধোঁয়ার কুণ্ডুলিতে পথ হারিয়ে আর বের হতে পারেননি এশা। তারপর অনেক খোঁজাখুঁজি করেছেন স্বজনরা। কোথাও না পেয়ে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটের মর্গে এশার লাশ শনাক্ত করেন স্বজনরা।

তানজিনা নওরিন এশা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এশার মা অনেক কষ্টে স্বামী ছাড়াই মেয়েকে যক্ষের ধনের মতো আগলে রেখে লেখাপড়া শিখিয়েছিলেন। একমাত্র মেয়েই ছিল তার ধ্যান-জ্ঞান এবং স্বপ্ন। চার দেয়ালের ভেতরে একরকম বন্দি জীবন বেছে নিয়ে ভাইবোনের সহযোগিতায় মেয়েকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করিয়েছেন। পাত্রস্থ করেছেন জেলার স্বনামধন্য পরিবারে।

এশার শ্বশুর সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন। স্বামী নাদিম আহমেদের সঙ্গে এশার বিয়ে হয় ৮ বছর আগে। পরে তাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে সন্তান আরহাম আহমেদ (৬)।

ছেলের স্বাদ পূরণ করতে গিয়েই ছেলে এবং অন্য স্বজনদের বাঁচিয়ে নিজেই অগ্নিদগ্ধ হয়ে পরপারে যাত্রা করলেন এশা। লাশবাহী গাড়ি নিয়ে স্বামী নাদিম আহমেদ ও তার পরিবারের লোকজন পিরোজপুরে পৌঁছায় শুক্রবার দুপুরে।

এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লোকের মুখে মুখে একটি শব্দ- আহারে মেয়েটি কত ভালো ছিল। ছোটবেলা থেকেই ভদ্র, বিনয়ী এবং আদর্শিক জীবনযাপনের কারণে এশা সবার স্নেহের পাত্রী ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১০

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১১

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১২

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৩

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৪

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৫

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

১৬

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৭

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৮

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৯

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

২০
X