ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র এমপি প্রার্থী নজরুল ইসলাম দুলালের কর্মীর ওপর আবারও হামলা

ভুক্তভোগীদের একজন। ছবি : কালবেলা
ভুক্তভোগীদের একজন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেরে স্বতন্ত্র প্রার্থী আলহাজ নজরুল ইসলাম দুলালের কর্মী-সমর্থকদের ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। এবার তার এক সমর্থককে হাতুড়িপেটা এবং অপরজনকে হত্যার হুমকি দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করেছে প্রতিপক্ষরা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহের শৈলকুপায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন, শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত স্বপন বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস (৩৫) ও ভিক্ষাকর গ্রামের মৃত ননি গোপালের ছেলে নিশিকান্ত বিশ্বাস (৫৫)।

জানা যায়, বুধবার রাত ৮টার দিকে কচুয়া মধ্যপাড়া রাস্তার ওপর নব কুমারের নেতৃত্বে ৫-৭ জন মোটরসাইকেলে আসার সময় সমীর বিশ্বাসকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং মোটরসাইকেল ভাঙচুর করে। পরে তারা ভিক্ষাকর গ্রামে গিয়ে নিশিকান্তর বাড়িতে যায় এবং তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় ননী গোপালের চিৎকারে লোকজন জড়ো হলে তারা পালিয়ে যান।

অভিযুক্ত নবকুমার বর্তমান ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবুর কর্মী বলে জানা যায়। অভিযুক্ত নবকুমারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

অপরদিকে দুধসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন সাবু বলেন, ঘটনার সঙ্গে তিনি কোনো প্রকারে সম্পৃক্ত নন। এটা সম্পূর্ণ সামাজিক বিরোধ এবং হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিগত রেষারেষির বিষয়।

তিনি আরও বলেন, সমীর বিশ্বাসের ওপর হামলার ঘটনা সঠিক হলেও নিশিকান্তর কাছে চাঁদা দাবির বিষয়টি ভিত্তিহীন।

বিষয়টি নিয়ে দুধসর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মো. তোবারক হোসেন জানান, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের পক্ষে যারা প্রথম সারিতে কাজ করেছে তাদের ওপর নির্যাতন অব্যাহত আছে।

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X