গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০১:০১ এএম
অনলাইন সংস্করণ

আউটসোর্সিং চাকরির নিয়োগে ঘুষ বাণিজ্য

গোপালগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
গোপালগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

গোপালগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং চাকরির নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাকবীর এন্টারপ্রাইজের বিরুদ্ধে। জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুরে ১৯ জন, কোটালীপাড়ায় ১৫ জন ও টুঙ্গিপাড়ায় ১৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ পান। চাকরির নিয়োগে জনপ্রতি লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাকবীর এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

এ ছাড়াও গত ৯ মাস ধরে বেতন পান না আউটসোর্সিং কর্মচারীরা। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে আবার, বেতন না পেলেও নিয়মিত অফিস করতে হচ্ছে তাদের।

গোপালগঞ্জ সিভিল সার্জনের দপ্তর সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মুকসুদপুর ১৯, কোটালীপাড়া ১৫ ও টুঙ্গিপাড়ায় ১৯ জনসহ মোট ৫৩ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগের উদ্যোগ নেয় গোপালগঞ্জ সিভিল সার্জন দপ্তর। যা টেন্ডারের মাধ্যমে মেসার্স তাকবীর এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান জনবল সরবরাহের কার্যাদেশ পায়। নিয়োগের শর্ত অনুযায়ী প্রতিমাসের ৫ তারিখে বেতন পরিশোধ করার কথা রয়েছে। কিন্তু শর্ত ভঙ্গ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় না পাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। তবে তিনি আউটসোর্সিং এর কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন।

ভুক্তভোগীরা নাম গোপন রাখার শর্তে বলেন, গত বছর ৯ এপ্রিল যোগদানের পর মাত্র দুই মাসের বেতন পেয়েছেন তারা। এরপর থেকে একটানা নয় মাস কোনো বেতন ভাতা পাননি। আউটসোর্সিং কর্মচারীদের বছরে দুটি উৎসব ভাতাসহ মাসের ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করার কথা থাকলেও ৯ মাস ধরে বেতন ভাতা বন্ধ রয়েছে। বেতন না পেয়ে অনেকেই ধার-দেনা করে চলছেন। দীর্ঘদিন বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আউসোর্সিংয়ে নিয়োগ প্রাপ্ত কর্মচারীরা।

গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান বলেন, আউটসোর্সিং কর্মচারীদের বেতনের বিষয় আমাকে কেউ জানায়নি। এখন জানলাম, আশা করি অচিরেই সমস্যার সমাধান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে আবারও এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১০

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

১১

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

১২

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৩

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১৪

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১৭

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১৮

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১৯

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

২০
X