সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠক করছেন প্রশাসন ও শ্রমিক নেতারা। ছবি : কালবেলা
সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠক করছেন প্রশাসন ও শ্রমিক নেতারা। ছবি : কালবেলা

সিলেট-তামাবিল মহাসড়কে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিক নেতারা। মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টার দিকে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

সিলেট-তামাবিল মহাসড়কে বাস-মিনিবাস চলাচল নির্বিঘ্ন করতে এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদকে গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ পাঁচটি শ্রমিক সংগঠন।

এর আগে ৭ জুলাই জৈন্তাপুরের দরবস্তে ইজিবাইকের সঙ্গে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হওয়ার জের ধরে বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগণা সালিশ কমিটির সভায় অদক্ষ ও লাইসেন্সবিহীন বাসচালকদের ছাঁটাইয়ের দাবিতে এই সড়কে বাস চলাচল করতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী রোববার (৯ জুলাই) জৈন্তাপুরবাসী সিলেট-তামাবিল সড়কে বাস চলাচল বন্ধ করে দেন।

এর প্রতিবাদে সিলেট জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা সোমবার (১০ জুলাই) থেকে এই সড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল। মঙ্গলবারের (১১ জুলাই) মধ্যে দাবি পূরণ না হলে বুধবার (১২ জুলাই) থেকে সিলেট জেলাজুড়ে একই কর্মসূচি ঘোষণা করেন তারা।

ঘোষণা অনুযায়ী সোম ও মঙ্গলবার এ সড়কে কোনো বাস চলাচল করেনি। বুধবার থেকে যখন গোটা জেলাজুড়ে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন নড়েচড়ে বসে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকে বসেন প্রশাসন এবং শ্রমিক নেতারা। দীর্ঘ আলাপ আলোচনা শেষে বাস চলাচলের ব্যাপারে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

আলোচনার ফলাফল সন্তোষজনক হওয়ায় সিলেট জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মইনুল হোসেন কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর জেলাজুড়ে যাত্রী সাধারণ ও শ্রমিকদের মধ্যে স্বস্তি নেমে আসে।

সভায় উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) মো. শেখ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X