বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তদের হামলায় অটোরিকশাচালক নিহত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইজাফর আলী (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে ও বড় ভাই। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কেন এ হামলা হলো তার কোনো স্পষ্ট কারণ জানা যায়নি।

নিহত ইজাফর আলী ভুরুলিয়া এলাকার হাজী সলিম উদ্দিনের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন ভাই আজাফর আলী বলেন, রোববার (৩ মার্চ) রাত ১১টার দিকে ভুরুলিয়া এলাকায় নিজেদের বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় তিন-চারজন যুবক তাকে অতর্কিতভাবে কিল-ঘুষি মারে। তিনি বিষয়টি বাড়িতে গিয়ে তার ভাই ইজাফর আলী ও ভাতিজা ইসমাইলকে জানান। এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে পাশের একটি স্কুলের সামনে গেলে অভিযুক্ত ওই যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে ফের হামলা চালায়। তাদের হামলায় তিনিসহ ভাই ইজাফর ও ভাতিজা ইসমাইল গুরুতর আহত হন। পরে স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজাফর আলী মারা যান।

আজাফর আলী আরও বলেন, তাদের সঙ্গে কারও বিরোধ নেই। কেন অভিযুক্তরা হামলা চালিয়েছে বুঝতে পারছি না।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইজাফর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কী কারণে হামলা হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১০

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১১

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১২

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১৩

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৪

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৫

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৬

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৭

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৮

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৯

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

২০
X