শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১০:২০ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি

কাজী ইহসান বিন দিদার। ছবি : সংগৃহীত
কাজী ইহসান বিন দিদার। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের ভাষানটেকসহ বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে হামলার ঘটনা নিয়ে প্রতিবেদন করায় বেসরকারি টেলিভিশন মোহনা টিভির অপরাধবিষয়ক সিনিয়র প্রতিবেদক কাজী ইহসান বিন দিদারকে গুম ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

এর আগে, গতকাল ২ মার্চ ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে চাঁদা দাবি ও হামলার সচিত্র প্রতিবেদন করেন। এরপর থেকেই বিদেশি বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে।

রোববার (৩ মার্চ) হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দিদার। জিডি নম্বর ২১৯।

হুমকির বিষয়ে মোহনা টিভির সাংবাদিক দিদার বলেন, ২ মার্চ মিরপুরের ভাসানটেক এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের চাঁদাবাজি এবং জমি দখলের একটি রিপোর্ট সম্প্রচার হওয়ার পর আজ সকাল থেকেই +৪৪৪৪৪৬০ আর +৪৪৪৪৪৬২ এই দুটি নম্বর থেকে ফোন দেওয়া শুরু হয়। প্রাণে মেরে ফেলা, গুম করে ফেলাসহ নানা ধরনের হুমকি দেওয়া হয় সংবাদ প্রকাশের কারণে। এরপর বারবার আমার লোকেশন জানার চেষ্টা করা হয়। বলা হয় তোকে একদম উড়িয়ে দিব। নিউজ করার শিক্ষা দিয়ে দিব।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। তিনি বলেন, আমরা হুমকিদাতাদের শনাক্তে কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X