পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ৪ রোহিঙ্গা শরণার্থী আটক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের কুতুবদিয়ায় ৪ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) রাতে স্থানীয় ধুরুং বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পের নুর কামাল, মো. রিদোয়ান, সুফিয়ান এবং চাকমারকুল ক্যাম্পের এনায়েত।

পুলিশ সূত্র জানায়, ধুরুং বাজারের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্পে কিছু রোহিঙ্গা ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ওসি মো. গোলাম কবির জানান, আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। এসব রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতায় কারা জড়িত, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

১০

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১১

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

১২

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

১৩

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৪

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৫

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১৬

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

১৭

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

১৮

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

১৯

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

২০
X