রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে শিশু হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় আদালত প্রাঙ্গণে আসামি অনিক চন্দ্র দাস। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় আদালত প্রাঙ্গণে আসামি অনিক চন্দ্র দাস। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে দশ বছরের এক শিশুকে হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সারাবন তহুরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৫), বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২৭), বনিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার শন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)। দণ্ডপ্রাপ্তদের মধ্যে অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

মামলার তথ্য সূত্রে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের ৫ জুন শিশু জয়ন্তকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। টাকা না পেয়ে শিশুটিকে একটি টিনের ঘরে আটকে রেখে হত্যা করা হয়।

তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এ রায় দিয়েছেন। রায়ে ৪ আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ জুন রাত ৮টার দিকে রূপগঞ্জের ঋষিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ১০ বছরের শিশু জয়ন্ত চন্দ্র দাস। পরদিন শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে আসামিরা। টাকা দিতে অপারগতা জানায় জয়ন্তর পরিবার। নিখোঁজের দুই দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ঋষিপাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় পাঁচ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ ছাড়া বিচারাধীন অবস্থায় সুমন নামে এক আসামি মারা গেছে। পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১০

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১১

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১২

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৩

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৪

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৫

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৬

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৭

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৮

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৯

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

২০
X