বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার পেট ও বুকে কলম ঢুকিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম। ছবি : কালবেলা

নরসিংদীর বেলাবতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে হামলায় ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলা গোসালাকান্দা গ্রামের নতুন বাজারে এ ঘটনা ঘটে। এ সময় কলম দিয়ে ছাত্রলীগ নেতার পেট ও বুকের একাধিক স্থানে জখম করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্তের নাম সালমান হোসেন সাগর। তিনি উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। আর আহত ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম একই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৫৪নং গোসালাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (৪ মার্চ) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অতিথিদের নাম দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের ওই নেতার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার আবারও তর্কে জড়িয়ে পড়েন দুই নেতা। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা সালমান কলম দিয়ে আশরাফুলের বুকে ও পেটে আঘাত করে।

পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ওই ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় আহত আশরাফুলের পিতা মো. বাদল মিয়া বাদী হয়ে বেলাব থানায় একটি মামলা দায়ের করেন। এতে হামলাকারী স্বেচ্ছাসেবক লীগ নেতা সালমান হোসেন সাগরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। যার মামলা নং-৩। পরে পুলিশ আসামি সালমান হোসেন সাগরকে গ্রেপ্তার করে ।

ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম জানান, স্কুলের অনুষ্ঠানের ব্যানারে নাম দেওয়া নিয়ে সালমান আমার ওপর অন্যায়ভাবে হামলা করে। এ ঘটনায় আমি দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

মামলার বাদী মো. বাদল মিয়া বলেন, সালমান আমার ছেলের ওপর হামলা করেছে। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করেছি।

বেলাব থানার ওসি মো. আজিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

১২

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

১৩

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

১৪

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

১৫

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

১৬

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

১৭

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

১৮

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

১৯

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

২০
X