আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১২:৪৬ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার দরগাহপুর কাদাকাটি সড়কের ধাপুয়া ব্রিজে কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)। এদিকে আহতাবস্থায় একই গ্রামের তারক ঘোষের ছেলে কর্নেল ঘোষ (১৯)-কে আহতাবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও আহত কর্নেল ঘোষ মঙ্গলবার (৫ মার্চ) কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটা যোগ্য অনুষ্ঠানে যোগ দেন। সারা রাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাত্রে তারা কালীগঞ্জের দিকে রওনা হলে পথিমধ্যে দরগাহপুর কাদাকাটি সড়কে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে এসে নিয়ন্ত্রণহীনভাবে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হন। গুরুতর আহতাবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন বলেন, ঘটনাস্থলে পৌঁছে দেখি ব্রিজের গর্তের ভিতর দুটি মরদেহ ও একটি মোটরসাইকেল পড়ে আছে। আমরা সেগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।

আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, পুলিশ ঘটনারস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। আহতাবস্থায় কর্নেল ঘোষ নামের অপর যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজিনহাকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

কুষ্টিয়ায় শাওন ও মাহিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভাড়া বাসায় যুবককে গলা কেটে হত্যা

যে কারণে ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জ যাচ্ছে না এনসিপি

সৌদি আরবে জমি কেনার সুযোগ

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

ফুলবাড়ীর সাঁওতালপল্লিতে নরওয়ের রাষ্ট্রদূত

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম যশোরের বাচ্চু রহমান

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

১০

অ্যাটর্নি জেনারেলকে হুমকি, ৪ ডেপুটিকে শোকজ

১১

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২

কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে কমোডিটি এক্সচেঞ্জ

১৩

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

১৪

সরকারি গাছ কাটা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

১৫

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে দুই ‘শত্রুর’ দ্বৈরথে কে এগিয়ে?

১৬

নিরাপত্তা কৌশল যেন জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, প্রধানমন্ত্রীর আহ্বান

১৭

নারী ও তার স্বামীকে প্রকাশ্যে লাঠিপেটা করলেন ইউপি চেয়ারম্যান

১৮

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, উঠে যাচ্ছে কার্পেটিং

১৯

১৬ জুলাই কি সরকারি ছুটি?

২০
X