বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৪:৩৫ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভুল প্রশ্ন সেটে পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ। ছবি : কালবেলা
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলতি এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের রসায়ন প্রশ্নে ভুল সেটে ৫৭০ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব মো. নূর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় ভোগছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (৫ মার্চ) সারা দেশে বিজ্ঞান বিভাগের রসায়ন প্রশ্নের পরীক্ষা হয় ৩ নম্বর সেটে। কিন্তু সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৭০ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয় ১ নম্বর সেটে। বুধবার (৬ মার্চ) কেন্দ্রটিতে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে আসলে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।

ভুল সেটে পরীক্ষা নেওয়ার বিষয়টি স্বীকার করে কেন্দ্র সচিব সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলাম বলেন, পরীক্ষা শেষে উত্তরপত্র বস্তাবন্দি করে নিয়ে যাওয়ার পর, ফরওয়ার্ডিং দিতে গিয়ে ভুল ধরা পড়ে। তখন বিষয়টি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামকে জানালে তিনি এসে কেন্দ্র পরিদর্শন করেন। আমরা বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা রসায়নে যে প্রশ্নে পরীক্ষা দিয়েছে, সে উত্তরপত্র অনুযায়ী মূল্যায়ন হবে। তাদের কোনো সমস্যা হবে না। এ ধরনের ভুলের জন্য কেন্দ্র সচিবকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X