চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামে খেলার মাঠ থেকে আটকের পর যুবককে ‘অস্ত্র দিয়ে ফাঁসানোর’ ঘটনায় আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ওই যুবক তানভীর হোসেন তুর্কির ভাই রাহাত হোসেন কফিল।

মামলার আসামিরা হলো- এসআই মো. আব্দুর রহিম, এএসআই রেজাউল করিম, অফিসার ইনচার্জ আতাউল হক চৌধুরী, এসআই মোস্তাক আহম্মদ, এএসআই মো. ইকবাল হোসেন, এএসআই জহিরুল ইসলাম, এএসআই মহিউদ্দিন মানিক, কনস্টেবল মো. কবির হোসাইন।

রাহাতের আইনজীবী যোবাইর ইসলাম রশিদ কালবেলাকে বলেন, আদালতে মামলার আবেদন করেন তুর্কির পরিবার। আজ আদালত মামলাটি আমলে নিয়েছেন।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে সাতকানিয়া থানার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়ায় খেলার সময় মাঠ থেকে তানভীর হোসেন তুর্কিকে আটক করে সাদা পোশাকের পুলিশ। রাতে তাকে অস্ত্র, চার রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। ওই রাতেই অস্ত্র আইনে তুর্কির বিরুদ্ধে মামলা করেন এসআই আব্দুর রহিম।

পরে ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার দাবি করে, তুর্কি স্থানীয় যুবলীগকর্মী। নির্বাচনে নৌকার পক্ষে ভূমিকা রাখার কারণেই পরিকল্পিতভাবে তাকে সাজানো অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নির্বাচনকালীন বিভিন্ন মামলায় এবং নির্বাচন-পরবর্তী কেরানিহাটের একটি ঘটনায় সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তুর্কিকে আসামি করা হয় বলে অভিযোগ তুলে তার পরিবার।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১০

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১১

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১২

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৩

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৪

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৫

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৬

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৭

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৮

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৯

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

২০
X