কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৮:৫২ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশে সবচেয়ে বেশি নেতাকর্মী নিয়ে গেছেন যিনি

মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে একাই আড়াইহাজার উপজেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের চোখ ফাঁকি দিতে বুধবার (১২ জুলাই) ভোর থেকে খণ্ড খণ্ডভাবে আড়াইহাজারের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় নটর ডেম কলেজের সামনে সমবেত হন। এরপর সেখান থেকে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে নেতাকর্মীরা বিশাল শো-ডাউন করে মহাসমাবেশে যোগ দেন।

এদিকে ঢাকায় যাওয়ার পথে শনিরআখড়া এলাকায় হামলায় আহত হয়েছেন আড়াইহাজারের ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসির। তিনি গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

বিএনপির মহাসমাবেশকে সফল করতে আগে থেকেই আড়াইহাজার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কৌশলে ঢাকা যাওয়ার পরিকল্পনা করেন। এর মধ্যে কেউ কেউ বাসে, ভাড়া প্রাইভেট কার, মাইক্রোবাসে করে ঢাকায় যান। অনেক নেতাকর্মী আবার নিজেকে আড়াল করতে ভেঙে ভেঙে হেঁটে শনিরআখড়া গিয়ে সেখান থেকে বাসে ঢাকায় প্রবেশ করেন। আড়াইহাজার বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসির কিছু নেতাকর্মীসহ একটি মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন। ওই সময় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে একটি ট্রাকে যাচ্ছিলেন আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ভগ্নিপতি তালেব মোল্লা, তার ছেলে ফয়সাল, ছাত্রলীগ নেতা রাজীবসহ অন্য নেতাকর্মীরা। পরে তাদের বহনকারী ট্রাকটি বিএনপি নেতা নাসিরের মাইক্রোবাসের কাছাকাছি এলে তারা তাকে মাইক্রোবাস থেকে নামিয়ে মারধর করেন।

বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, ঢাকার মহাসমাবেশে যোগ দিতে আড়াইহাজার থেকেই প্রায় ২০ হাজার নেতাকর্মী ভিন্ন উপায়ে নটর ডেম কলেজের সামনে এসে সমবেত হন। পরে তারা আমার নেতৃত্বে সমাবেশে যোগ দেন। সমাবেশে যাওয়ার পথে ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসিরকে আওয়ামী নেতাকর্মীরা মারধর করেছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এভাবে হামলা-মামলা করে এই সরকার আর বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X