শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

টিফিনের টাকা জমিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের ইফতার বিতরণ

ইফতার বিতরণ করছে ক্ষুদে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ইফতার বিতরণ করছে ক্ষুদে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

শরীয়তপুরের ডামুড্যায় টিফিনের টাকায় শ্রমজীবী ও ভিক্ষুকদের মাঝে ইফতার বিতরণ করলেন কোমলমতি শিশুরা।

মঙ্গলবার (১২ মার্চ) ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা এ আয়োজন করে। ইফতারের আগে ডামুড্যা বাজারে প্রায় অর্ধশত শ্রমজীবী ও ভিক্ষুকদের মাঝে ছোট ছোট শিক্ষার্থীরা ইফতার সামগ্রী পৌঁছে দেয়।

ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাদীন, রাইয়্যান, সাফফাত ও আবিদ পরিকল্পনা করে নিজেদের টিফিনের টাকা জমিয়ে রমজানের প্রথম দিনেই দরিদ্র রিকশাচালক, অটোচালক ও ভিক্ষুকদের জন্য ইফতারসামগ্রী বিতরণ করেন। তাদের এ জনহিতকর কাজ এলাকার সকল শ্রেণির মানুষের প্রশংসা কুড়িয়েছে।

এ বিষয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাদীন মাদবর বলেন, ভিক্ষুক ও রিকশাচালকরা টাকা দিয়ে ইফতার কিনে খেতে পারে না তাই তাদের জন্য আমরা আমাদের টিফিনের টাকা জমিয়ে ইফতার তৈরি করে নিয়ে এসেছি। তাদেরকে ইফতার দিতে পেরে আমাদের খুব আনন্দ লাগছে।

কুলকুড়ি খেজুর তলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আক্তার পারভেজ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের এমন সুন্দর মানবিক আয়োজন আমাকে মুগ্ধ করেছে। তারা অতিমানবিকতার পরিচয় দিয়েছে। তারা বুঝিয়ে দিল ভালোকাজের জন্য বয়স লাগে না, শুধু মন ও ইচ্ছে থাকলেই হয়।

এ বিষয়ে ডামুড্যা পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল বলেন, ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের এমন মানবিক কাজে আমি আবেগাপ্লুত। এদের মধ্যে থেকেই আগামীর নতুন মানবিক প্রজন্ম গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১০

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১১

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১২

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৩

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৪

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৫

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৭

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৮

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৯

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

২০
X