রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০২:২৫ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেরি থেকে নামতে গিয়ে পদ্মায় পড়ে গেল কাভার্ডভ্যান

পদ্মায় ডুবে যাওয়া কাভার্ডভ্যান। ছবি : কালবেলা
পদ্মায় ডুবে যাওয়া কাভার্ডভ্যান। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার ৭নং পন্টুন থেকে প্রায় তিনশত ষাট গজ দূরে পদ্মায় একটি কাভার্ডভ্যান ডুবে গেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের পন্টুনে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া কাভার্ডভ্যান ট্রাকটি উদ্ধারের কাজ চলমান রয়েছে।

স্থানীয়রা ও নৌপুলিশ কালবেলাকে জানায়, সকাল পৌনে ১০টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের পন্টুনে রোরো ফেরি এনায়েতপুরী এসে পৌঁছায়। ফেরি থেকে যাত্রীবাহী পরিবহন পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান নামতে থাকে।

এ সময় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। কাভার্ডভ্যানটি পদ্মায় ভাসতে ভাসতে ভাটির দিকে যেতে থাকে।

এ সময় স্থানীয় জেলেরা পণ্যবাহী কাভার্ডভ্যানটি রশি দিয়ে বেঁধে নদীর পাড়ে রাখার চেষ্টা করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে গাড়ির চালককে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।

উদ্ধারকৃত কাভার্ডভ্যানের চালক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাতার পাড়া গ্রামের মহসীন শেখের ছেলে শাহীন শেখ (৩২) ।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদউদ্দিন কালবেলাকে জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে উদ্ধার করা হয়েছে এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছে চালক। ট্রাক উদ্ধারের তৎপরতা অব্যাহত আছে। ট্রাকের মধ্যে চালক ছাড়া আর কেউ আছে কিনা সেটা জানা যায়নি।

ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র কালবেলাকে জানান, এ বিষয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কাভার্ডভ্যানটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১০

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১১

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১২

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৩

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৪

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১৭

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৮

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১৯

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

২০
X