বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০২:৪২ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, তদন্ত কমিটি গঠন

গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৩৬ জন অগ্নিদগ্ধের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মার্চ) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম ও পুলিশ সুপার কাজী সফিকুল আলম। জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের বলেন, গ্যাস সিলিন্ডারের ব্যবহারের বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকায় এবং গ্যাস সিলিন্ডারটি কোনো ত্রুটিযুক্ত ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবীরকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্ম দিবসে কমিটি তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। এ ছাড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে তাদের মান ঠিকমতো আছে কি না এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে । যদি কোনো ব্যতয় থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

ঘটনার তদন্ত নিয়ে পুলিশ সুপার বলেন, গ্যাস সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে ডিলারশিপ আইনগতভাবে ঠিক আছে কিনা তা দেখা হচ্ছে। এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য গণসচেতনতা দরকার। আইনের কাঠামো থেকে যারা ব্যত্যয় ঘটাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সচেতনতা অনেক কম। ডিলার যারা গ্যাস সিলিন্ডার বিক্রি করেন, লিক হলে কী করণীয় গ্রাহক পর্যায়ে তারা যেন বলে দেন। গতকালের অগ্নি দুর্ঘটনায় কারও অবহেলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অবহেলা থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, স্থানীয় শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার আনেন। পরে গ্যাস সিলিন্ডারটি চুলার সঙ্গে সংযোগ দেওয়ার পর থেকে গ্যাস বের হতে থাকে। এসময় ভয়ে সিলিন্ডারটি তিনি বাইরে রাস্তায় ছুড়ে ফেলেন। এ সময় ওই স্থানে একটি মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারের বের হওয়া গ্যাসে আগুন লেগে যায়। এতে রাস্তায় থাকা নারী, পুরুষ ও শিশু সহ ৩৬ জন অগ্নিদগ্ধ হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১০

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১১

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১২

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৩

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৪

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৫

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৬

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৭

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৮

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৯

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

২০
X