সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দশ গ্রামের মানুষের দুর্ভোগের কারণ ২ কিলোমিটার সড়ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুই কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুই কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের আমডাঙ্গা-সড়াতৈল দুই কিলোমিটার কাঁচা সড়কটির বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাঁদাময় হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তার মাঝখানে সৃষ্টি হয় বড় বড় গর্ত। এসব গর্তে জমে যায় পানি। এতে চরম দুর্ভোগ পড়ে দশ গ্রামের বাসিন্দরা।

জানা গেছে, উপজেলার দশ গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম সড়ক এটি। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত দেড় হাজার শিক্ষার্থীরাও চলে এ সড়ক দিয়েই। হাটবাজার কমিউনিটি ক্লিনিকসহ উপজেলা সদরেও চলাচল করতে হয় সড়কটি দিয়ে। এমন একটি জনগুরুত্বপূর্ণ সড়ক পাকা না হওয়ায় কষ্ট করেই চলাচল করতে হচ্ছে এই অঞ্চলের মানুষের।

সড়াতৈল গ্রামের বাবুল আক্তার, আল মাহমুদ ও আবদুল আলীমসহ অনেকেই বলেন, আমডাঙ্গা-সড়াতৈল কাঁচা সড়কটি দিয়ে প্রতিদিন আমড়াঙ্গা, অলিপুর, বাদুল্লাপুর, পাঁচিলা, খাসচর, জামালপুরসহ অন্তত ১০ গ্রামের মানুষ যাতায়াত করে। এ সড়ক দিয়েই বাদুল্লাহপুর বিএনএস টেকনিক্যাল স্কুল ও কলেজ, সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়, অলিপুর উচ্চ বিদ্যালয়, সড়াতৈল মাদ্রাসা, সড়াতৈল বাজার, কমিউনিটি ক্লিনিক ও পাঁচিলা বাজারে যাতায়াত করে থাকেন। এ ছাড়া বৃদ্ধ ও নারীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। অপরদিকে এসব অঞ্চলের কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া দুষ্কর হয়ে পড়ে।

সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান তালুকদার বলেন, স্থানীয় লোকজন এ রাস্তাটির নাম দিয়েছে ‘দুর্ভোগের সড়ক’ হিসেবে। রাস্তাটি পাঁকা করার জন্য অনেকবার ইউপি চেয়ারম্যানের কাছে আবেদন জানালেও তাতে কোনো কাজে আসেনি। শেষ হয়নি এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ।

বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু বলেন, ওই রাস্তাটি নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ইউনিয়ন পরিষদে নেই। তবে এ বছর এটি পাকাকরণের একটি প্রকল্প তৈরি করে উল্লাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিসে জমা দেওয়া হয়েছে।

উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, বড়হর ইউনিয়ন পরিষদের দেওয়া প্রকল্প যাচাই-বাছাই করে তাদের অগ্রাধিকার তালিকায় অনুমোদনের জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত এই রাস্তা পাকাকরণ কাজ শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১০

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১১

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১২

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৩

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৪

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৫

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৬

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৭

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৮

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৯

টিভিতে আজকের যত খেলা

২০
X