মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

গুরুতর আহত মোরশেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
গুরুতর আহত মোরশেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে। গুরুতর অসুস্থ অবস্থায় জেলেরা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে বঙ্গোপসাগরের পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন।

জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে কয়েক দিন আগে ১৯ জেলেসহ ট্রলার নিয়ে সাগরে পাড়ি দেন। হঠাৎ ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়ে ১৯ জেলেসহ সাগরে নিখোঁজ হয়। পরবর্তীতে পাঁচ দিন সাগরে ভাসমান মোর্শেদকে উদ্ধার করে তীরে আনা হয়েছে।

উদ্ধার এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ বলেন, সকাল ৯টার দিকে সমুদ্রের ফিশিং করা একটি ট্রলার জেলে মোর্শেদকে আমাদের কাছে হস্তান্তর করে। তাকে জিজ্ঞেস করলে জানায়, ৫ দিন আগে ১৯ জেলেসহ তাদের ট্রলারটি সমুদ্রে নিমজ্জিত হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে বলে জানান। পরে তিনি অজ্ঞান হয়ে যাওয়ায় অন্য কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক সুপ্রি দাশ বলেন, দুপুর দেড়টার দিকে সাগরে ভাসা অজ্ঞান অবস্থায় এক জেলে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, উদ্ধারের পরপরই আমরা জেলে মোরশেদকে কুয়াকাটা হাসপাতালে পাঠাই। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলার ৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X