পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

প্রতিদিন বুড়িমারী এক্সপ্রেসকে আটকে রাখছেন স্থানীয়রা

পীরগাছা স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসকে আটকে রাখছেন স্থানীয়রা। ছবি : কালবেলা
পীরগাছা স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসকে আটকে রাখছেন স্থানীয়রা। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছা রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে উদ্বোধনের দিন থেকে প্রতিদিন আসা-যাওয়ার পথে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনকে আটকে রাখছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টায় ও রাত ১০টায় তৃতীয় দিনের মতো ট্রেনটিকে ওই স্টেশনে ৩-৪ মিনিট আটকে রাখা হয়।

এ সময় ট্রেন থামাতে পীরগাছা স্টেশন এলাকায় শত শত মানুষ অবস্থান নেয়। এর আগে উদ্বোধনের দিন মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ওই স্টেশনে ট্রেনটিকে ৩৫ মিনিট আটকে রাখা হয়। পরে রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আশ্বাসে ছেড়ে দেওয়া হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন আসা-যাওয়ার পথে ন্যূনতম ৩ মিনিট ট্রেনটিকে ওই স্টেশনে থামিয়ে রাখার ঘোষণা দেওয়া হয়। ঘোষণা মোতাবেক প্রতিদিন নিয়মিতভাবে ট্রেনটিকে আটকে রাখছেন তারা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, আমাদের এমপি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে এ বিষয়ে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের ঢাকায় ডেকেছেন। আমরা আগামী শনিবার ঢাকায় যাব। আশা করছি, শিগগিরই পীরগাছায় স্টপেজের বিষয়ে পরিপত্র জারি হবে। তবে পরিপত্র না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।

এর আগে শনিবার (৯ মার্চ) বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি পীরগাছায় না থাকার বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র বিষয়টি নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করতে থাকেন স্থানীয়রা। এর প্রেক্ষিতে রোববার (১০ মার্চ) দুপুরে পীরগাছা সরকারি কলেজে ট্রেনটির যাত্রাবিরতির লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য সভা করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতারা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১১ মার্চ) দুপুরে পীরগাছা রেলওয়ে স্টেশন চত্বরে উপজেলা নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে যাত্রাবিরতির দাবি জানিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতির ঘোষণা দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকারসহ বেশ কয়েক বীর মুক্তিযোদ্ধা।

মঙ্গলবার (১২ মার্চ) পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা থেকে পীরগাছা রেলস্টেশন চত্বরে দলে দলে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ জমায়েত হতে থাকেন। পরে রাত সাড়ে ১০ টার দিকে ট্রেনটি পীরগাছা স্টেশন অতিক্রম করতে থাকলে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করে ট্রেনটিকে ৩৫ মিনিট আটকে রাখার পর ছেড়ে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা 

ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যার পর পালাল ভাতিজা

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

ঢাকার আকাশে বৈরী আবহাওয়া, সিলেটে আবুধাবির ফ্লাইটের অবতরণ

তালাবদ্ধ ঘরে ঝুলছিল পিকআপ চালকের মরদেহ, দ্বিতীয় স্ত্রী নিখোঁজ

লাইভ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

রাজধানীর ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মো. আলী হাসানের ইন্তেকাল

১০

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

১১

দুই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে যত বিতর্কিত সিদ্ধান্ত

১২

মাদকসেবন করে মাতলামি, ২ যুবকের কারাদণ্ড

১৩

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

১৪

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

১৫

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

১৬

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

১৭

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

১৮

সেমিফাইনালের নিষেধাজ্ঞা এড়াতে মায়ের ‘অস্ত্র’ই কাজে লাগালেন বেলিংহ্যাম

১৯

সাতক্ষীরায় থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

২০
X