সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে হোটেলে ছাত্রলীগের হামলা

সিলেট জেলার ম্যাপ। ছবি : কালবেলা
সিলেট জেলার ম্যাপ। ছবি : কালবেলা

সিলেট মহানগরীর মেডিকেল রোডের তিন ভাই রেস্টুরেন্ট নামক একটি রেস্টুরেন্টে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। এতে হোটেলের মালিকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে এ ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, রমজানে দিনের বেলায় রেস্টুরেন্ট খোলা রাখতেন কাজলশাহ এলাকাস্থ তিন ভাই রেস্টুরেন্টের মালিক রাজীব কুমার দেব। বুধবার (১৩ মার্চ) স্থানীয় বখাটে সোহেল আহসান শিহাবের নেতৃত্বে স্থানীয় কয়েকজন ছাত্রলীগ কর্মী দিনের বেলায় রেস্টুরেন্ট খোলা রাখলে তাদের চাঁদা দিতে হবে বলে শাসিয়ে যান। তবে রেস্টুরেন্টের মালিক রাজীব দেব চাঁদা প্রদানে অস্বীকৃতি জানান।

শুক্রবার ইফতারের পূর্ব মুহূর্তে সোহেল আহসান শিহাব, সালমান, মুহিব, মুকিতসহ অন্তত ১৫ থেকে ২০ জন যুবক এসে রেস্টুরেন্টটিতে হামলা চালায়। এ সময় বাধা দিলে তিন ভাই রাজীব দেব, কর্মচারী বিধান দাশসহ রেস্টেুরেন্ট থাকা গ্রাহকদের মারধর করা হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় রাজীব দেব ও বিধান দাশকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাঈনুদ্দিন শিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১০

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১১

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১২

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৩

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৪

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৫

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৬

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৮

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৯

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

২০
X