বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৯:৫৪ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ইফতার মাহফিল থেকে জামায়াত সন্দেহে আটক ৯

ইফতার মাহফিলের পূর্বে তোলা ছবি। ছবি : সংগৃহীত
ইফতার মাহফিলের পূর্বে তোলা ছবি। ছবি : সংগৃহীত

বগুড়ায় ওলামায়ে মাশায়েখ পরিষদের ইফতার মাহফিল থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। জামায়াত নেতাকর্মী সন্দেহে তাদের আটক করা হয়। পুলিশি অভিযানে ওই ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।

রোববার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের জলেশ্বরিতলা এলাকার রেড চিলিজ রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়েছে।

আটক ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ৯ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, রেড চিলিজ রেস্তোরাঁর পঞ্চম তলায় বগুড়া জেলা পূর্ব ওলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে ইফতারের আয়োজন করা হয়। সেখানে বগুড়ার সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ প্রধান অতিথি ছিলেন। বিকেল ৩টার দিকে শুরু হওয়া ওই ইফতার মাহফিলে প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানা ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।

রেড চিলি রেস্তোরাঁর ব্যবস্থাপক আরিফ হোসেন জানান, ৩টার দিকে ওলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে ইফতার মাহফিল শুরু হয়। ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি ইফতারের জন্য রেস্তোরাঁ বুকিং দিয়েছিলেন। তিনি নিজেকে শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর কামিল মাদ্রাসা অধ্যক্ষ হিসেবে পরিচয় দেন। আরিফ বলেন, পুলিশি অভিযানের পর ইফতার মাহফিলের আয়োজন ভন্ডুল হয়ে যায়। সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ জানান, বগুড়া জেলায় নতুন পদায়ন পেয়ে এসেছেন। ডোমানপুকুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইসমাইল তাকে দাওয়াত করেছিলেন। তিনি বলেছিলেন জেলার বেশকিছু মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে ইফতারের আয়োজন হবে। পরে গিয়ে দেখেন তার কথার সঙ্গে আয়োজনে গরমিল। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রত। না বুঝে সেখানে যাওয়াটা ঠিক হয়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, জামায়াত নেতাকর্মী সন্দেহে সেখান থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X