চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চট্টগ্রামে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগে করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মিরন প্রকাশ মিরু (৩৬) এবং মো. জমির (৩২)। তারা দুজনই হালিশহর এলাকায় বাস করে।

পুলিশ জানায়, রোববার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বাসায় ইফতার শেষে রাস্তায় বের হন ওই কিশোরী। এসময় প্রাইভেটকার চালক মিরন এবং জমির তাকে ফুঁসলিয়ে নগরের হালিশহর থানার ছোটপুল পুরাতন রোডের একটি পাঁচতলা ভবনের স্মার্ট ম্যান সেলুনের সামনে নিয়ে যায়। সেখানে আগে থেকেই একটি সাদা রংয়ের প্রাইভেটকার পার্কিং করে রাখা ছিল। সেই প্রাইভেটকারে তুলে ওই কিশোরীকে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণ করে তারা।

এ ঘটনায় সোমবার দিবাগত রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন।

হালিশহর থানার ওসি কায়সার হামিদ কালবেলাকে বলেন, কিশোরীর পরিবারের সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ছিল। গ্রেপ্তার একজন ভিকটিমের বড় বোনের স্বামীর বন্ধু। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১০

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১১

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১২

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৩

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৫

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৬

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৭

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৮

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৯

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

২০
X