রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আমের জন্য আশীর্বাদ

রাজশাহীতে গাছে গাছে আমের মুকুল। ছবি : কালবেলা
রাজশাহীতে গাছে গাছে আমের মুকুল। ছবি : কালবেলা

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত ঝরছে। গত ২৪ ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আকাশে মেঘ রয়েছে। এমন আবহাওয়া বৃহস্পতিবার (২১ মার্চ) পর্যন্ত থাকতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই বৃষ্টিপাত আমের জন্য আশীর্বাদ।

বুধবার (২০ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ১২ মিলিমিটার। এ বৃষ্টিপাত শুরু হয়েছিল রাত ২টা ১০ মিনিটে। এখনো বৃষ্টি ঝরছে। এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছিল ৬ মিলিমিটার। আর সবশেষ চলতি মাসের গত ৪ মার্চ রাজশাহীতে ১ মিলিমিটার ও পরেরদিন ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

এদিকে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কারণে সবচেয়ে বিশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে-খাওয়া সাধারণ মানুষ ও পথচারীরা। এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকায় রাজশাহীতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। গভীর রাত থেকে বৃষ্টি ঝরছে। আকাশে মেঘ রয়েছে। কখনো থেমে থেমে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। আর সকাল থেকে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন শহরের সাধারণ মানুষ। রাস্তার বের হলেও যানবাহন কম থাকায় গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করছে হচ্ছে অনেকে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব বলেন, ‘পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় রাজশাহীসহ বেশ কয়েকটি বিভাগে বৃষ্টিপাত ছাড়াও কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে।’

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোজদার হোসেন বলেন, বৃষ্টিপাত আম ও বোরো ধানের জন্য আশীর্বাদ। গমের উপকার হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X