বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ কর্মীকে দা দিয়ে কোপাল দুর্বৃত্তরা

জিসান উদ্দিন। ছবি : সংগৃহীত
জিসান উদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় দুর্বৃত্তের দায়ের কোপে জিসান উদ্দিন (১৮) নামে এক ছাত্রলীগ কর্মী মারাত্মক আহত হয়েছেন।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যা রাত সাড়ে সাতটার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত জিসান স্থানীয় মো. ইলিয়াসের ছেলে ও জুঁইদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার ইদ্রিসের ভাতিজা। সে বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী নীরব হোসেন বলেন, ইফতারের পর জিসানসহ বাড়ি থেকে চৌমুহনী বাজার যাওয়ার পথে ৫ থেকে ৬ জন লোক আমাদের পথরোধ করে। এ সময় কিছু বুঝে উঠার আগে তারা জিসানকে ধারালো দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় দুই দুর্বৃত্ত আমার মুখ চেপে ধরে। এ সময় জিসানের হাত ও পায়ে গুরুতর আঘাত করে। পরে দুর্বৃত্তরা চলে গেলে আমি চিৎকার করলে লোকজন গিয়ে আমাদের উদ্ধার করে। জিসানকে মারাত্মক আহতাবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ ইদ্রিস বলেন, এটা পরিকল্পিত হত্যার উদ্দেশে আমার প্রতিপক্ষরা আমার ভাতিজার উপর হামলা করেছে। জিসানের অবস্থা খারাপ। আমরা আইনগত ব্যবস্থা নেব।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ বলেন, জুঁইদন্ডীতে এক কলেজ শিক্ষার্থীর উপর হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X